
মেলবোর্নে কদিন আগে যশস্বী জয়সওয়ালের আউট নিয়েই তোলপাড় উঠেছে ক্রিকেট বিশ্বে। বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন। তাঁর বিপক্ষে কথা বলার লোকও তখন ছিলেন। সিডনিতে এবার অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্টের প্রথম দিনই ঘটেছে বিতর্কিত ঘটনা। এখানেও জড়িয়ে সৈকতের নাম।
সিডনিতে আজ সকালে শুরু হওয়া অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্টে মাঠের আম্পায়ারের দায়িত্বে আছেন সৈকত। ভারতের ইনিংসের অষ্টম ওভারে ঘটেছে ক্যাচ বিতর্কের ঘটনা। সেই ওভারটি করেন অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড। সেই ওভারের পঞ্চম বলে স্কট বোল্যান্ডকে খোঁচা মারেন কোহলি। এজ হওয়া বল দ্বিতীয় স্লিপে থাকা স্মিথ ডান দিকে ঝাঁপিয়ে লুফে নেন। তবে হাতে পুরোপুরি না জমিয়ে ওপরের দিকে ছুড়ে মারেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার। গালিতে লাবুশেন ক্যাচটি ধরেন।
কোহলি যখন ঠায় দাঁড়িয়ে, তখন মাঠের দুই আম্পায়ার সৈকত ও মাইকেল গফ সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসনের শরণ নিয়েছেন। উইলসন বিভিন্ন কোণ থেকে দেখার পর কোহলিকে দিয়েছেন নটআউট। স্মিথ বল ছোঁয়ার আগে সেটা ঘাসে স্পর্শ করেছে বলে জানান ম্যাচের তৃতীয় আম্পায়ার।
কোহলির এই ক্যাচ বিতর্কের ঘটনায় যথারীতি দুই পক্ষের লোক পাওয়া গেছে। মার্ক ওয়াহ, মাইকেল ভনের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন, কোহলি আউট ছিলেন। তবে ইরফান পাঠান-মার্ক নিকোলাসদের মতে নটআউটের সিদ্ধান্তটাই সঠিক। গোল্ডেন ডাকের হাত থেকে বেঁচে যাওয়া কোহলি দীর্ঘসময় উইকেটে থাকলেও আশানুরূপ খেলতে পারেননি। ৬৯ বল খেলে করেন ১৭ রান। ভারতীয় ব্যাটার কোনো চার-ছক্কা মারতে পারেননি। ৩২তম ওভারের তৃতীয় বলে কোহলিকে আউট করেছেন বোল্যান্ডই। তৃতীয় স্লিপে এবার ক্যাচ ধরেন বিউ ওয়েবস্টার।
লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে কোহলির আউট নিয়ে কথা বলেছেন স্মিথ। ক্যাচটা ঠিকঠাক নিয়েছিলেন বলে দাবি স্মিথের। ফক্স স্পোর্টসকে অস্ট্রেলিয়ার ক্রিকেটার বলেন, ‘১০০ শতাংশ নিশ্চিত। অস্বীকার করার সুযোগ নেই। তবে আম্পায়ার সিদ্ধান্ত দিয়েছেন। সেটা মানতেই হবে।’
২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত সিডনিতে নেমেছে সিরিজ বাঁচানোর লড়াইয়ে। সিরিজের পঞ্চম টেস্টের আগে রোহিত শর্মার নাম কাটা যায়। ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে সফরকারীরা এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৫ ওভারে ৪ উইকেকেট করেছে ১১৭ রান। ঋষভ পন্ত অপরাজিত ৩৮ রানে। রবীন্দ্র জাদেজা ১৪ রানে ব্যাটিং করছেন। অস্ট্রেলিয়ার বোল্যান্ড নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক ও নাথান লায়ন।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৭ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৮ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৯ ঘণ্টা আগে