বিশ্ব ক্রিকেটে জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। লিগটি শুধু এখন ক্রিকেটেই নয় সব ধরনের খেলার জনপ্রিয় লিগ। আয়ের তালিকায় ফুটবলের ইংলিশ প্রিমিয়ার লিগকেও পেছনে ফেলেছে আইপিএল এমন দাবি করেছিলেন সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ডের সভাপতির কথাই সত্য হয়েছে।
আইপিএলের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে তাঁদের সম্প্রচার স্বত্ব কিনতে তীব্র লড়াই হয়েছে কয়েকটি কোম্পানির মধ্যে। এর মধ্যে অন্যতম ভায়াকম ১৮, ডিজনি স্টার, সনি এবং জি।
বিসিসিআই আইপিএলের ৫ বছরের সম্প্রচার স্বত্বকে চারটি প্যাকেজে ভাগ করেছে। প্যাকেজ ‘এ’ তে ভারতের টিভি স্বত্ব, প্যাকেজ ‘বি’ তে ভারতের ডিজিটাল স্বত্ব, প্যাকেজ ‘সি’ তে ১৮টি গুরুত্বপূর্ণ ম্যাচের ডিজিটাল স্বত্ব আর প্যাকেজ ‘ডি’ তে বিদেশি টিভি ও ডিজিটাল স্বত্ব ছিল।
ক্রিকেটের জনপ্রিয় এ লিগটির সম্প্রচার স্বত্বের নিলাম হয়েছে অনলাইনে। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কমিটি প্যাকেজ ‘এ’ ডিজনি স্টারের কাছে বিক্রি করেছে বাংলাদেশি মুদ্রায় ২৮৩৬৩ কোটি ৯৮ লাখ টাকায়। এ প্যাকেজে ৪১০টি ম্যাচ আছে। যার ম্যাচ প্রতি মূল্য ৬৯ কোটি ২০ লাখ টাকা।
প্যাকেজ ‘বি’ সম্প্রচার স্বত্ব পেয়েছেন ভায়াকম ১৮। তাদের খরচ হয়েছে বাংলাদেশি মুদ্রায় ২৪৬৭১ কোটি ৮২ লাখ টাকা। এ প্যাকেজের ম্যাচ প্রতি মূল্য ৬০ কোটি ১৮ লাখ টাকা। আর প্যাকেজ ‘সি’ তে মোট ম্যাচ আছে ৯৮ টি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে