
ভারতের বিপক্ষে আবেদনও করছেন। তবে আম্পায়ার সাড়া দিচ্ছেন না। কিন্তু যখন টিভি রিপ্লেতে দেখানো হচ্ছে, তখন আফসোসে পুড়ছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। ইশ! যদি রিভিউ নিতাম—সফরকারী ক্রিকেটারদের তখন এমনটা ভাবা ছাড়া আর কিছু করার থাকে না।
নিউ চন্ডীগড়ে সিরিজের একমাত্র টেস্টে এখন পর্যন্ত তিনবার ভারতের বিপক্ষে রিভিউ নিয়েও নেয়নি আফগানিস্তান। যার মধ্যে আজ দ্বিতীয় দিনেই দুইবার এমন ভুল করেছে আফগানরা। সফরকারীদের ভুলের সুযোগ দারুণভাবে কাজে লাগাচ্ছে ভারত। স্কোরবোর্ডে ৫৬৪ রানের পাহাড় গড়েছে। জবাবে রীতিমতো ধুঁকছে আফগানরা। এরই মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। তাদের আরও ৪৫১ রান করতে হবে।
৮৫ ওভারে ৩ উইকেটে ৩৬৮ রানে আজ চন্ডীগড় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। স্বাগতিকদের প্রথম ইনিংসের ৮৯তম ওভারের চতুর্থ বলে শুবমান গিলের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন আজমতউল্লাহ ওমরজাই। কিন্তু আম্পায়ার সাড়া দেননি। রিভিউ নেননি আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদীও।
লেগ বাই থেকে গিল এক রান নেওয়ার ঠিক পরের বলেই ঋষভ পন্তের বিপক্ষে ক্যাচের আবেদন করেন ওমরজাই। কিন্তু উইকেটরক্ষক আফসার জাজাইয়ের কাছ থেকে তেমন জোরালো সাড়া না পাওয়ায় রিভিউ নেওয়ার উৎসাহ পাননি জাজাই। অথচ টিভি রিপ্লেতে দেখা যায়, ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় জাজাইয়ের হাতে। পরপর দুই বলে এমন ভুল করার পর অনেকেই রহমানউল্লাহ গুরবাজকে উইকেটের পেছনে চেয়েছেন। কারণ, গুরবাজ অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটসহ বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যায় তাঁকে।
বেঁচে যাওয়ার সময় গিল ও পন্তের রান ছিল ১০৭ ও ৫৪ রান। স্বাগতিক ভারত ১২৭ ওভারে ৮ উইকেটে ৫৬৪ রান করে ইনিংস ঘোষণা করেছে ভারত। ইনিংস সর্বোচ্চ ১২৬ রান করেছেন গিল। লোকেশ রাহুল করেছেন ১০০ রান। তাঁর বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন হলেও আফগান ক্রিকেটাররা রিভিউ না নেওয়ায় বেঁচে যান তিনি। আর ৫৪ রানে বেঁচে যাওয়া পন্ত আউট হয়েছেন ৮১ রানে। আফগান পেসার মোহাম্মদ সেলিম ১৪০ রানে নিয়েছেন ৬ উইকেট।
আফগানিস্তান নিজেদের প্রথম ইনিংস ৩৯.৫ ওভারে ৫ উইকেটে ১১৩ রানে পরিণত হওয়ার পর দ্বিতীয় দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। রহমত শাহ ব্যাটিং করছেন ৪৩ রানে। ভারতের বাঁহাতি স্পিনার মানব সুথার নিয়েছেন ৩ উইকেট। এই ম্যাচ দিয়েই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। প্রসিধ কৃষ্ণা পেয়েছেন ২ উইকেট।

বিশ্বকাপ ফুটবল সামনে রেখে দলগুলো এরই মধ্যে চলে গেছে মার্কিন মুলুকে। টুর্নামেন্ট সামনে রেখে দলগুলো নিচ্ছে প্রস্তুতি। ইরান ফুটবল দল তাদের বিশ্বকাপযাত্রা শুরু করল অন্যভাবে। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে রওনা দিলেন ইরানি ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ম্যাট হেনরিকে বোল্ড করেই নিউজিল্যান্ডের ইনিংসের ইতি টানলেন গাস অ্যাটকিনসন। দর্শকদের উদ্দেশ্যে অ্যাটকিনসন দেখালেন তাঁর হাতে থাকা লাল বল। চারপাশে তখন ভেসে আসছে করতালি। কারণ, হেনরিকে ফিরিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিতের পাশাপাশি টেস্টে আরও এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অ্যাটকিনসন।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। আগেও ক্ষমতাসীন দলের প্রভাব ছিল বিসিবিতে। তবে এবার যেন অতীতের সবকিছুকে ছাড়িয়ে গেছে। জাতীয় সংসদেও বিসিবিকে বলা হয়েছে ‘বাপের দোয়া’ ক্রিকেট বোর্ড। সব সমালোচনা ঝেড়ে ফেলে তামিম দেশের ক্রিকেটের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেছেন।
৪ ঘণ্টা আগে
নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ যেমনই থাকুক না কেন, নির্বাচনের ফল ছিল অনেকটাই অনুমিত। বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে হয়েছেন বোর্ড পরিচালক। পরিচালকদের ভোটে হয়ে গেলেন বিসিবি সভাপতি।
৫ ঘণ্টা আগে