
নানা অনিশ্চয়তা, শঙ্কা এবং জটিলতা শেষে আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম পর্ব। উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বেলা ১১টা ৩০ মিনিটে। দ্বিতীয় ম্যাচে দুপুরে স্কটল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। দিনের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।
ক্রিকেট
টি-টোয়েন্টি বিশ্বকাপ
পাকিস্তান-নেদারল্যান্ডস
বেলা ১১টা ৩০ মিনিট, সরাসরি
স্কটল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
বেলা ৩টা ৩০ মিনিট, সরাসরি
ভারত-যুক্তরাষ্ট্র
সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সরাসরি
টি স্পোর্টস, নাগরিক টিভি
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানচেস্টার ইউনাইটেড-টটেনহাম
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, সরাসরি
আর্সেনাল-সান্ডারল্যান্ড
রাত ৯টা, সরাসরি
স্টার স্পোর্টস সিলেক্ট ১
উলভারহ্যাম্পটন-চেলসি
রাত ৯টা, সরাসরি
স্টার স্পোর্টস সিলেক্ট ২

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে একটি মুহূর্তকেই মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা হিসেবে দেখছেন লিওনেল মেসি। ১-১ গোলে সমতা ফেরার পর আর্জেন্টিনা বুঝতে পেরেছিল, প্রতিপক্ষের খেলোয়াড়রা আর আগের মতো লড়াইয়ের অবস্থায় নেই। সেই আত্মবিশ্বাস থেকেই শেষ পর্যন্ত জয় তুলে নেওয়ার বিশ্বাস তৈরি হয়েছিল বলে জানিয়েছেন মেস
১ ঘণ্টা আগে
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের পর তাদের উদ্যাপন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ফকল্যান্ড ইস্যুতে রাজনৈতিক বার্তা বহনকারী ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে ফিফার তদন্ত চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
১ ঘণ্টা আগে
টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। এ জন্য আর মাত্র একটি ম্যাচ জিততে হবে। ফাইনালের মঞ্চে তাদের প্রতিপক্ষ স্পেন। তার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান দেখালেন লিওনেল মেসি। ফাইনালে দুই সমান শক্তির দলের লড়াই হবে বলে মনে করছেন আর্জেন্টিনার অধিনায়ক।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শুরুর তৃতীয় মিনিটেই লিওনেল মেসির সঙ্গে তর্কে জড়ান জুড বেলিংহাম। ম্যাচ শেষে প্রতিপক্ষের ফুটবলার ভালেনতিন বার্কোর ঘাড়ে চড় মারতে দেখা যায় তাঁকে। সব মিলিয়ে দলের হারের দিনে আচরণজনিত কারণে সমালোচিত নাম হয়ে থাকলেন বেলিংহাম।
৩ ঘণ্টা আগে