
দুই বছর আগে ঢাকায় কী নাটকই না হয়েছিল। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচ অমীমাংসিতই থাকল শেষ পর্যন্ত। এমনকি ম্যারাথন টাইব্রেকারের পরও আলাদা করা যায়নি দুই দলকে। ম্যাচ কমিশনারের ভুলে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ও ভারত। অনূর্ধ্ব -১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে এবারও শিরোপার দুয়ারে দাঁড়িয়ে তারা। রাউন্ড রবিন লিগে অপ্রতিরোধ্য যাত্রা বজায় রেখে ফাইনালে পা রাখা বাংলাদেশ যখন শিরোপা ধরে রাখতে মরিয়া, ঠিক তখন ভারত মাঠে নামছে প্রতিশোধের নেশায়।
বাংলাদেশ কোচ পিটার বাটলারের দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে চোট এবং মাঠের কন্ডিশন। পোখারার অনুশীলন মাঠের নাজুক অবস্থাকে দায়ী করে বাটলার বলেন, ‘ আমরা অনুশীলন সেশন যতটা সম্ভব সীমিত রাখার চেষ্টা করেছি। দুর্ভাগ্যবশত, অনুশীলন মাঠ খেলার জন্য একদমই উপযুক্ত নয়। আমি জানি অন্য দেশগুলোও এই বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে।”
চোট সমস্যা থাকলেও শিষ্যদের ওপর আস্থা হারাননি বাটলার। তাঁর মতে, ট্রফির চেয়েও খেলোয়াড়দের সুরক্ষা গুরুত্বপূর্ণ । তিনি বলেন, “আমার প্রথম ও প্রধান লক্ষ্য হলো একদল সুস্থ খেলোয়াড়কে মাঠে নামানো। তাদের সুস্থতাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।' দলের কৌশল নিয়ে তিনি যোগ করেন, ‘ আসল গোপন ব্যাপার হলো— মেয়েদের পা মাটিতে রাখতে হবে, নম্র থেকে এবং ফুটবল দিয়েই সব কথার জবাব দিতে হবে তারা ( ভারত ) আসলে কীভাবে খেলবে সে সম্পর্কে আমার বেশ ভালো ধারণা আছে। আমাদের খেলার চূড়ায় থাকতে হবে— সতেজ ও প্রস্তুত হয়ে আবারও তাদের মুখোমুখি হতে হবে এবং আরও গুরুত্বপূর্ণ হলো, তাদের আবারও হারাতে হবে।'
লিগ পর্বে বাংলাদেশের কাছে ২-০ গোলে হারলেও ভারত কোচ পামেলা কন্তি আত্মবিশ্বাসী যে কালকের ম্যাচটি হবে ভিন্ন গল্পের। ইতালিয়ান এই কোচ মনে করেন, গত ম্যাচে তারা ফুটবলীয় দক্ষতায় শ্রেষ্ঠত্ব দেখালেও শুধু ফিনিশিংয়ের অভাবে হেরেছেন। কন্তি বলেন, ‘ সত্যি বলতে, আমি মনে করি না আমাদের ওই ম্যাচ হারা উচিত ছিল। খেলার ধরনে আমরাই এগিয়ে ছিলাম। তবে ফুটবল আমাদের শিখিয়েছে যে গোল না করলে জেতা যায় না।'
ভারতীয় দলটি মূলত তাদের অনূর্ধ্ব-১৭ দল নিয়ে খেলছে, যাদের লক্ষ্য এশিয়ান কাপ। বয়সে বড় বাংলাদেশের বিপক্ষে শারীরিক শক্তির মোকাবিলায় কৌশলই তাদের প্রধান অস্ত্র। কন্তি তার শিষ্যদের মানসিকভাবে চাঙা রেখে বলেন, ‘আমি ওদের বলেছি, বাংলাদেশ গোল পেলেও বিচলিত হওয়ার কিছু নেই। ওরা বয়সে বড় হওয়ায় শারীরিকভাবে হয়তো শক্তিশালী, কিন্তু ফুটবলীয় নিরিখে আমরাই ভালো দল।’
শিরোপার লড়াই ও প্রত্যাশা রাউন্ড রবিন লিগে তিন ম্যাচের সবকটিতে জয় পাওয়ায় বাংলাদেশ মানসিকভাবে এগিয়ে থাকছে। বিশেষ করে ভারতের জমাট রক্ষণ ভেঙে জালের ঠিকানা খুঁজে নেওয়ার অভিজ্ঞতা বাংলাদেশের স্ট্রাইকারদের আত্মবিশ্বাসী করবে। পিটার বাটলারের কাছে এই ফাইনাল শুধু একটি ট্রফি জয়ের লড়াই নয়, বরং খেলোয়াড়দের আগামীর বড় মঞ্চের জন্য প্রস্তুত করার পরীক্ষা। তিনি বলেন, ‘ফুটবলে আপনার বেঞ্চ যতটা শক্তিশালী, দলও ততটা শক্তিশালী।' ২০২৪ সালের আগে ২০২১ সালেও এই টুর্নামেন্টে শিরোপা জেতে বাংলাদেশ। সেবার ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়। পোখারার রঙ্গশালায় এবার সেই স্মৃতি ফেরাতে পারবেন তো অর্পিতা-আলপিরা?

কেপ ভার্দের বিশ্বকাপ সাফল্য দেশটিতে এক অভূতপূর্ব উদযাপনের আবহ তৈরি করেছে। ছোট এই দ্বীপরাষ্ট্রের ফুটবল দল ‘ব্লু শার্কস’ নকআউট পর্বে পৌঁছানোর পর থেকে পুরো দেশ কার্যত উৎসবের নগরীতে পরিণত হয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর, গাড়ি থেকে শুরু করে মোটরবাইক—সব জায়গায় এখন উড়ছে জাতীয় পতাকা।
২৪ মিনিট আগে
শক্তি কিংবা অভিজ্ঞতায় আর্জেন্টিনার চেয়ে বেশ পিছিয়ে কেপ ভার্দে। এরপরও বিশ্বকাপের সেরা ৩২-এর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ছেড়ে কথা বলবে না আফ্রিকার দলটি। আত্মবিশ্বাসী ফুটবল খেলে লিওনেল স্কালোনির দলকে চমকে দিতে চায় কেপ ভার্দে—এমনটাই জানালেন দলটির প্রধান কোচ পেদ্রো লেইতাও ব্রিতো।
১ ঘণ্টা আগে
ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে পর্তুগাল। সমালোচনার মধ্য দিয়ে যাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য দিনটা দারুণ গেছে। একবার জালের দেখা পেয়েছেন সাত নম্বর জার্সিধারী। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান ভক্তদের উদ্দেশে ভালোবাসা জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
পর্তুগালের বিপক্ষে ক্রোয়েশিয়ার বাতিল হওয়া গোল নিয়ে তৈরি হওয়া বিতর্কে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এবারের বিশ্বকাপের অফিসিয়াল বলে থাকা সেন্সর প্রযুক্তির কারণেই ইগর মাতানোভিচের সূক্ষ্ম স্পর্শ শনাক্ত করা সম্ভব হয়েছে। সেই স্পর্শের মুহূর্তেই মারিও পাসালিচ অফসা
৩ ঘণ্টা আগে