
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে পাকিস্তান এবং নেদারল্যান্ডস। দর্শক টানতে এই ম্যাচটিতে দারুণ এক উদ্যোগ দিয়েছে টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কা। ম্যাচটি বিনা মূল্যে দেখার সুযোগ করে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
কলম্বোর ঐতিহ্যবাহী সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে পাকিস্তানের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করছে নেদারল্যান্ডস। ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে ভেন্যুটির ৫ ও ৭ নম্বর গেট খুলে দেয় কর্তৃপক্ষ। দুটি গেট জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে—বিষয়টি গতকালই জানিয়েছিল লঙ্কান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এসএলসির এক বিবৃতিতে বলা হয়, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচটি জনসাধারণের জন্য বিনা মূল্যে উন্মুক্ত থাকবে। বেলা ১১টায় (বাংলাদেশ সময় সাড়ে ১১টা) ম্যাচটি শুরু হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বরাবরই বাড়তি আগ্রহ থাকে ভক্তদের। কিন্তু বেশ কিছু কারণে এবারের বিশ্বকাপে দর্শক আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল দলটি; আইসিসির কাছে চেয়েছিল বিকল্প ভেন্যু। এই দাবি না মেনে নিয়ে উল্টো বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তুর্ভুক্ত করেছে আইসিসি।
বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে গত দুই সপ্তাহে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে ক্রিকেট বিশ্বে। দলটির সমর্থনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। তাদের এমন ঘোষণায় কয়েক হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে আইসিসি। একই সঙ্গে শুরুর আগেই দর্শকেরাও এবারের বিশ্বকাপ নিয়ে অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেন। এমন একাধিক জটিলতা সঙ্গে নিয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে একটি মুহূর্তকেই মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা হিসেবে দেখছেন লিওনেল মেসি। ১-১ গোলে সমতা ফেরার পর আর্জেন্টিনা বুঝতে পেরেছিল, প্রতিপক্ষের খেলোয়াড়রা আর আগের মতো লড়াইয়ের অবস্থায় নেই। সেই আত্মবিশ্বাস থেকেই শেষ পর্যন্ত জয় তুলে নেওয়ার বিশ্বাস তৈরি হয়েছিল বলে জানিয়েছেন মেস
১ ঘণ্টা আগে
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের পর তাদের উদ্যাপন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ফকল্যান্ড ইস্যুতে রাজনৈতিক বার্তা বহনকারী ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে ফিফার তদন্ত চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
১ ঘণ্টা আগে
টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের হাতছানি আর্জেন্টিনার সামনে। এ জন্য আর মাত্র একটি ম্যাচ জিততে হবে। ফাইনালের মঞ্চে তাদের প্রতিপক্ষ স্পেন। তার আগে প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান দেখালেন লিওনেল মেসি। ফাইনালে দুই সমান শক্তির দলের লড়াই হবে বলে মনে করছেন আর্জেন্টিনার অধিনায়ক।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শুরুর তৃতীয় মিনিটেই লিওনেল মেসির সঙ্গে তর্কে জড়ান জুড বেলিংহাম। ম্যাচ শেষে প্রতিপক্ষের ফুটবলার ভালেনতিন বার্কোর ঘাড়ে চড় মারতে দেখা যায় তাঁকে। সব মিলিয়ে দলের হারের দিনে আচরণজনিত কারণে সমালোচিত নাম হয়ে থাকলেন বেলিংহাম।
৩ ঘণ্টা আগে