টি-টোয়েন্টি ক্রিকেটকে ক্রীড়াপ্রেমীদের কাছে জনপ্রিয় করতে জুড়ি নেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। তারই ধারাবাহিকতায় এবার নারীদের আইপিএল শুরু করতে যাচ্ছে ভারত। এ বিষয়ে আজ সম্ভাব্য দিনক্ষণ জানিয়েছে বিসিসিআই।
২০২৩ সালের মার্চ মাস থেকে শুরু হবে নারীদের আইপিএল। পূর্ণ দৈর্ঘ্যের এই আসরে মোট ৫টি দল অংশগ্রহণ করবে। ২৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরেই নারীদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু করবে বিসিসিআই।
মোট ১৮ জন করে ক্রিকেটার নিয়ে দল সাজাতে পারবে প্রতি ফ্র্যাঞ্চাইজি দল। সর্বোচ্চ ৬ জন বিদেশি ক্রিকেটার স্কোয়াডে রাখতে পারবে দলগুলো। আর একাদশে নামাতে পারবেন ৫ জনকে। এর মধ্যে ৪ জন আইসিসির পূর্ণ সদস্য ও একজন সহযোগী সদস্যের ক্রিকেটারকে নামাতে হবে একাদশে।
মোট ম্যাচ ধরা হয়েছে ২২ টি। প্রতিটি দল একে অপরের মুখোমুখি খেলবে দুই বার করে। পয়েন্ট তালিকার শীর্ষ দল সরাসরি ফাইনাল খেলবে। তালিকার দ্বিতীয় ও তৃতীয় দল ফাইনাল খেলবে এলিমেনেটরের মাধ্যমে।
বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, হোম ও অ্যাওয়ে সংস্করণে নারীদের আইপিএল আয়োজন করা চ্যালেঞ্জিং হবে। কেননা ৫ বা ৬ দলের প্রতিদিন একটি করে ম্যাচ আয়োজন করা সম্ভব হবে না। এ জন্য ক্যারাভান পদ্ধতিতে ম্যাচগুলো আয়োজন করা হতে পারে। লিগের মোট ২০ ম্যাচের ১০টি করে ম্যাচ আলাদা আলাদা দুটি ভেন্যুতে আয়োজন করা হবে।
নারীদের আইপিএলের উদ্বোধনী আসরের সময়েই পাকিস্তানেও শুরু হবে দেশটির প্রথম নারী পিএসএল। ২০১৮ সালে ভারতে শুরু হয়েছিল নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্ট। ৩ দল নিয়ে শুরু হওয়া সেই টুর্নামেন্টের আগামী আসর হবে ৫ দলের। দল বৃদ্ধি পাওয়ায় নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টের নামও পরিবর্তন হয়েছে। ২০২৩ সালের টুর্নামেন্ট হবে নারী আইপিএল নামে। টুর্নামেন্টটির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঠিক করেনি বিসিসিআই। বোর্ডটির আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পুরো টুর্নামেন্টের সময়সূচি জানা যাবে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে