মিরপুরে ভারতের ইনিংসের ৩৮ ওভারের পর নেমেছে বৃষ্টি। এই পর্যন্ত ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করেছে ভারতের মেয়েরা। জিততে তাদের দরকার ১২ ওভারে আরও ৫৩ রান। হারলিন দেওল ৬৭ ও জেমিমাহ রদ্রিগেজ ৯ রানে অপরাজিত রয়েছেন।
৩৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৫১ রান। তবে রান রেটে এগিয়ে থেকে ভারত আছে সুবিধাজনক অবস্থানে। ডিএল পদ্ধতিতে ২২ রানে এগিয়ে আছে তারা। যদি আজ আর খেলা না হয়, তবে ম্যাচ ভারতই জিতবে।
সিরিজ নির্ধারণী ম্যাচে ফারজানা হক পিংকির সেঞ্চুরিতে বাংলাদেশও পেয়েছিল ২২৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। বোলিংয়ের শুরুটাও হয়েছিল দারুণ। ইনিংসের দ্বিতীয় ওভারেই শেফালি ভার্মাকে ৪ রানে ফেরান মারুফা আক্তার। স্লটের ডেলিভারে শেফালি সোজা খেলতে গিয়ে মারুফার হাতেই ক্যাচ দেন। ডেলিভারির পর রানিং অবস্থায় প্রথম চেষ্টায় হাতে বল রাখতে পারেননি মারুফা। বল ফসকে গেলে আবারও ড্রাইভ দিয়ে বল হাতে জমা করেন এই পেসার।
শেফালি আউট হওয়ার আগেই যেন বড় ভুলটা করেছে বাংলাদেশ। যার খেসারতও দিতে হচ্ছে বেশ। মারুফার প্রথম বলেই স্মৃতি মান্ধানার ব্যাট ছুঁয়ে উইকেটকিপার নিগার সুলতানা জ্যোতির গ্লাভসে যায় বল, কিন্তু জ্যোতি ড্রাইভ দিয়ে বলটা গ্লাভসে ধরে রাখতে পারেননি। পরে হারলিনকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান মান্ধানা।
২৯ ওভারে ফাহিমা খাতুনের শিকার হওয়ার আগে ৮৫ বলে ৫৯ রানের ইনিংস খেলে গেছেন মান্ধানা। বাংলাদেশের বিপক্ষে বারবারই ভালো ইনিংস পাচ্ছিলেন না এই ওপেনার। আজ তুলে নিলেন প্রথম ফিফটি। এর আগে ইয়াস্তিকা ভাটিকা ৫ এবং পরে হরমনপ্রিত কৌর ফিরেছেন ১৪ রানে।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩০ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে