
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর। চুক্তি নবায়ন না হলেও দায়িত্ব পালন করে যাচ্ছেন তাঁরা।
এর মধ্যে নির্বাচক পদে নতুন করে অনেকের নামও শোনা যাচ্ছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত নান্নু, সুমন ও আব্দুর রাজ্জাক—এই নির্বাচক প্যানেলই দায়িত্ব চালিয়ে যাবেন, এমন গুঞ্জনও রয়েছে। তবে সেটি উড়িয়ে দিয়েছেন নান্নু।
রাজ্জাক যেহেতু পরে নির্বাচক পদে নিয়োগ পেয়েছেন, তাই এখনো এক বছর এ পদে বহাল থাকবেন তিনি। আজ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) মিডিয়া কাপ ক্রিকেটের ড্র অনুষ্ঠানে নান্নু জানিয়েছেন, বিসিবি পরিচালনা পর্ষদের আগামী সভায় চূড়ান্ত হতে পারে তাঁদের ভবিষ্যৎ। তিনি বলেছেন, ‘এ মুহূর্তে আমরা কোনো আপডেট দিতে পারব না। আমাদের বোর্ড থেকে যেটা বলা হয়েছে, ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে—এখন চালিয়ে যেতে। আগামী বোর্ড মিটিং না হওয়া পর্যন্ত কোনো কিছুই আমরা বলতে পারব না।’
পরিচালনা পর্ষদের মিটিংয়ের সিদ্ধান্তের অপেক্ষায় নান্নু ও সুমন। তবে এর আগেও চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও বোর্ডের সিদ্ধান্তে দায়িত্ব পালন করেছিলেন তাঁরা। সেই স্মরণ করিয়ে দিয়ে নান্নু বলেন, ‘এমনি আমাদের মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। এর আগেও মেয়াদ শেষের পরে আমরা কাজ করে গিয়েছিলাম, সেভাবেই কাজ করে যাচ্ছি। বোর্ড যখনই সিদ্ধান্ত দেবে, তখনই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।’
এখন নান্নুর নির্বাচক প্যানেল অপেক্ষায় আছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এবারের টুর্নামেন্ট রোমাঞ্চকর হবে বলে আশাবাদী বিসিবির প্রধান নির্বাচক, ‘বিপিএলের গত আসরে তিন ভেন্যুতেই উইকেট ভালো ছিল। অনেক রান হয়েছে। আমরা চাই উত্তেজনাপূর্ণ ম্যাচ হোক। মাঠের দায়িত্বে যারা আছেন তারা প্রাণপণ চেষ্টা করেন। এবারও ভালো উইকেট হবে। আমরা আগে বিপিএলটা দেখতে চাই। এই বছর অনেক ম্যাচ আছে। ব্যাকআপ খেলোয়াড় দরকার। বিপিএলের বাইরেও বেশ কিছু সিরিজ রয়েছে। সব মিলে এসব জায়গায় ক্রিকেটারদের দেখার সুযোগ রয়েছে।’

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩৪ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে