প্রথম দুই ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ করে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচটি ধবলধোলাই এড়ানোর। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় বেশ গুরুত্ব রয়েছে সিরিজের প্রত্যেক ম্যাচেরই।
ধবলধোলাই এড়ানোর ম্যাচে আজ আবারও মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শেষ ওয়ানডে ম্যাচে ৮৯ রানেই অলআউট হয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম দুই ম্যাচেও বাংলাদেশ ১০০ রান করতে পারেনি। প্রথম ম্যাচে রান তাড়া করতে নেমে ৯৫ আর দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৯৭ রানে অলআউট হন জ্যোতিরা। আজ করতে পারেননি ৯০ রানও।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। উইকেটের পতন শুরু হয় দ্বিতীয় ওভার থেকেই। এলিস পেরির বলে ডাক মেরেছেন বাংলাদেশের ওপেনার সুমাইয়া আকতার। পরের ওভারের শেষ বলে স্বাগতিকদের আরেক ওপেনার ফারজানা হককে (৫) ফেরান কিম গার্থ।
অষ্টম ওভারে মুর্শিদা খাতুনকে ৮ রানে ফিরিয়ে দলীয় ২৪ রানে বাংলাদেশের টপ অর্ডার গুঁড়িয়ে দেয় অস্ট্রেলিয়া। বাকি ব্যাটাররাও যেন আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। কোনো ব্যাটারই থিতু হতে পারছিলেন না।
অধিনায়ক জ্যোতি একটু হাল ধরার চেষ্টা করলেও সেটিও ব্যর্থ হয়। দলীয় ৫৩ রানে সোফি মলিনার বলে আউট হন বাংলাদেশের অধিনায়ক। ৬৩ রানে ৯ উইকেটের পতনের পর ধারণা করা হচ্ছিল, এই ম্যাচেই হয়তো সবচেয়ে কম রানে অল-আউট হবে।
দশম উইকেটে সুলতানা খাতুন ও মারুফা আক্তারের ২৬ রানের জুটিতে শেষ পর্যন্ত স্কোর ৮৯ রান পর্যন্ত যায় বাংলাদেশ। ২৬.২ ওভারে গুটিয়ে যায় স্বাগতিকেরা। অজিদের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন গার্থ ও অ্যাশলে গার্ডনার।

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনালের আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো আলোচনা চলছে। কারণ, প্রথমে সেনেগাল চ্যাম্পিয়ন হলেও দুই মাস পর আদালত বদলে দেয় রায়। শিরোপা নিয়ে সমস্যার সুরাহা না হতেই ঘটল আরেক ঘটনা। পদত্যাগ করেছন কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) মহাসচিব ভেরন মোসেঙ্গো–ওমবা।
৪ মিনিট আগে
করাচি কিংসের বিপক্ষে ১২৮ রান করেও জয়ের ধারপ্রান্তেই ছিল লাহোর কালান্দার্স। কিন্তু শেষ পর্যন্ত ৫ রান পেনাল্টির কারণে দৃশ্যপট পাল্টে যায়। বল টেম্পারিং এবং ৪ উইকেটের হারের পর নতুন বিতর্ক ঘিরে ধরেছে লাহোরকে। সে বিতর্ক তৈরি করেছেন সিকান্দার রাজা এবং শাহিন শাহ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিংয়ের অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন ফখর জামান। লাহোর কালান্দার্স ও করাচি কিংসের ম্যাচে ঘটে যাওয়া এই ঘটনায় এরই মধ্যে তাঁকে লেভেল-৩ অপরাধে অভিযুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২ ঘণ্টা আগে
খেলোয়াড়দের কোনো দল বা রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধি না হওয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করেছেন তিনি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে খেলোয়াড়দের উদ্দেশে এই কথা বলেন প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে