
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল টেম্পারিংয়ের অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন ফখর জামান। লাহোর কালান্দার্স ও করাচি কিংসের ম্যাচে ঘটে যাওয়া এই ঘটনায় এরই মধ্যে তাঁকে লেভেল-৩ অপরাধে অভিযুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির নিয়ম অনুযায়ী, লেভেল-৩ অপরাধে প্রথমবার দোষী সাব্যস্ত হলে নির্দিষ্ট খেলোয়াড়কে ন্যূনতম এক ম্যাচ থেকে সর্বোচ্চ দুই ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে। এ বিষয়ে আগামী দুই দিনের মধ্যে শুনানি করবেন ম্যাচ রেফারি রোশন মহানামা—যেখানে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন ফখর।
লো স্কোরিং ম্যাচে গতকাল লাহোরকে ৪ উইকেটে হারিয়েছে করাচি। ৩ বল হাতে রেখে লাহোরের করা ১২৮ রান টপকে যায় তারা। করাচির ইনিংসের শেষ ওভারের শুরুতে সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হয়। শাহীন শাহ আফ্রিদি ও ফখর জামানের হাত ঘুরে যাওয়ার পর অনফিল্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি বোলার হারিস রউফের কাছ থেকে বল নিয়ে পরীক্ষা করেন। পরবর্তীতে তিনি সহ-আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে আলোচনা করে বল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। তাঁদের সন্দেহ ছিল বলের অবস্থা ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা হয়েছে।
নিয়ম অনুযায়ী, করাচি কিংসকে ৫ রান পেনাল্টি দেওয়া হয় এবং ব্যাটার খুশদিল শাহ ও আজম খান নতুন বল বেছে নেওয়ার সুযোগ পান। এই ৫ রানই ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে। শেষ ওভারে করাচির দরকার ছিল ১৪ রান, যা পেনাল্টির পর ৯-এ নেমে আসে। এরপর আব্বাস আফ্রিদি টানা একটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে মাত্র দুই বলেই জয় নিশ্চিত করেন।
যদিও কেন পেনাল্টি করা হয়েছে সে বিষয়ে জানেন না বলেই মন্তব্য করেছেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘পেনাল্টি কেন দেওয়া হলো, সেটা পরিষ্কার নয়। আম্পায়াররা কী বলেন, সেটা দেখা যাবে।’

প্রথমবারের মতো ক্রীড়াবিদদের জন্য মাসিক ভাতা ও বিশেষ ‘ক্রীড়া কার্ড’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত দেশের বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়েরা। তাদের বক্তব্যে উঠে এসেছে দীর্ঘদিনের আক্ষেপ ঘোচানোর স্বস্তি এবং আগামীর নতুন স্বপ্নের কথা।
২০ মিনিট আগে
আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ফাইনালের আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো আলোচনা চলছে। কারণ, প্রথমে সেনেগাল চ্যাম্পিয়ন হলেও দুই মাস পর আদালত বদলে দেয় রায়। শিরোপা নিয়ে সমস্যার সুরাহা না হতেই ঘটল আরেক ঘটনা। পদত্যাগ করেছন কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) মহাসচিব ভেরন মোসেঙ্গো–ওমবা।
৩১ মিনিট আগে
করাচি কিংসের বিপক্ষে ১২৮ রান করেও জয়ের ধারপ্রান্তেই ছিল লাহোর কালান্দার্স। কিন্তু শেষ পর্যন্ত ৫ রান পেনাল্টির কারণে দৃশ্যপট পাল্টে যায়। বল টেম্পারিং এবং ৪ উইকেটের হারের পর নতুন বিতর্ক ঘিরে ধরেছে লাহোরকে। সে বিতর্ক তৈরি করেছেন সিকান্দার রাজা এবং শাহিন শাহ আফ্রিদি।
১ ঘণ্টা আগে
খেলোয়াড়দের কোনো দল বা রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধি না হওয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করেছেন তিনি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে খেলোয়াড়দের উদ্দেশে এই কথা বলেন প্রধানমন্ত্রী।
৩ ঘণ্টা আগে