কদিন আগে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়েছে। কক্সবাজারে খুলনার অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাত ফসকে যাওয়া একটা বল পিচের অনেক বাইরে ক্যাচের মতো হাওয়ায় ভাসল। সেই বল তাড়া করে মারতে গিয়ে ক্যাচ তুলে আউট হলেন সিলেটের আসাদ উল্লাহ গালিব।
দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের এই দৃশ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা, ‘পিকনিক মুডের এনসিএল’ বদলাবে কবে। ভিডিওটি দেখে জাতীয় লিগের সঙ্গে যুক্ত বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন, একটি বল দিয়ে পুরো জাতীয় লিগের মান বিচার করা ঠিক হবে না। তাঁদের দাবি, এবার প্রত্যাশিত মানেই আয়োজন করা হচ্ছে জাতীয় লিগ।
টেস্ট ক্রিকেটে উন্নতি করতে হলে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট উন্নত মানের হতেই হবে—জানা কথাটির প্রতিফলন গত দুই দশকে খুব একটা দেখা যায়নি দেশের ক্রিকেটে। টেস্ট আঙিনায় বাংলাদেশ যে ব্যাটিংয়ে সংগ্রাম করে, সেটির মূলে দুর্বল টেস্ট সংস্কৃতি আর প্রত্যাশিত মানের এনসিএল-বিসিএল না হওয়া। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের অনীহা নতুন নয়।
প্রায় অর্ধেক পথ পাড়ি দেওয়া ২০২৫ এনসিএলের পঞ্চম রাউন্ড শুরু হচ্ছে আজ। প্রথম চার রাউন্ডের ১৬ ম্যাচে ইনিংসপ্রতি গড়ে রান উঠেছে ২০৫। অবশ্য ব্যাটারদের মধ্যে কিছু ব্যতিক্রমী পারফরম্যান্সও ছিল। লিগে প্রথম চার রাউন্ডে সেঞ্চুরি হয়েছে ১৭টি। সিলেট বিভাগের ওপেনার অমিত হাসান একমাত্র দ্বিশতক হাঁকানো ব্যাটার, ২১৩ রানের ইনিংস খেলেছেন ১০ ঘণ্টা উইকেটে থেকে। লিগে তিনি ৪৬৬ রান করে আছেন শীর্ষে।
জাতীয় লিগে ব্যাটারদের লম্বা ইনিংস নিয়ে বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক বলেন, ‘এখানে যত বড় বড় ইনিংস খেলবেন, জাতীয় দলে সুযোগ পেলে তত বেশি ভালো ইনিংস কিংবা পারফর্ম করতে সুবিধা হবে। এবার একটি মাত্র ডাবল সেঞ্চুরি হয়েছে। এটা ট্রিপল সেঞ্চুরিতে নিয়ে যেতে হবে। তাহলে আত্মবিশ্বাস বাড়বে। এখানে যত বেশি রান আর উইকেট পাওয়া যাবে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের হার তত বাড়বে।’
বোলিংয়ে ঢাকা বিভাগের পেসার এনামুল হক সর্বোচ্চ ২১ উইকেট শিকার করেছেন। তার পরেই আছেন বাঁহাতি স্পিনার শেখ মেহেদী হাসান ও সানজামুল ইসলাম, ১৭টি করে উইকেট নিয়েছেন। শীর্ষে একজন পেসার থাকলেও এবারের লিগে স্পিনারদের দাপট বেশি। সেরা পাঁচ বোলারের চারজনই স্পিনার—সানজামুল, মেহেদী, রোহান ও রাকিবুল। এর মধ্যে তিনজনই বাঁহাতি স্পিনার।
বোলারদের পারফরম্যান্স নিয়ে রাজ্জাক বলেন, ‘আমরা চাই জাতীয় দলের খেলা না থাকলে ক্রিকেটাররা এখানে নিয়মিত খেলুক। শেখ মেহেদী দুই ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন। এটা দারুণ ব্যাপার।’
চার রাউন্ড শেষে ১৬ ম্যাচের ৯টিতে ফল দেখেছে, বাকি ৭টি ড্র। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিলেট বিভাগ ৪ ম্যাচে ২ জয় ও ২ ড্র নিয়ে ২০ পয়েন্ট। সমান ১৯ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে রংপুর ও ঢাকা মহানগর। পয়েন্ট তালিকার ওপরের তিন দলের মধ্যে বেশ প্রতিদ্বন্দ্বিতা হলেও বাকি পাঁচ দল শিরোপার লড়াই থেকে বেশ দূরে চলে গেছে।
জাতীয় লিগের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা থাকে সব সময়। এবারও ব্যতিক্রম হচ্ছে না। কক্সবাজার ভেন্যুর উইকেট নিয়ে নানা অভিযোগ উঠেছে। খেলোয়াড়দের দাবি, পিচ ব্যাট-বলের সমান লড়াইয়ের জন্য উপযুক্ত নয়। অস্বাভাবিক বাউন্স আর অতিরিক্ত ধীরগতির পিচ নিয়ে সন্তুষ্ট নন খেলোয়াড়েরা। জাতীয় লিগের আম্পায়ারিং নিয়েও আলোচনা হচ্ছে। কিছু বিতর্কিত সিদ্ধান্ত এসেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পেনাল্টি থেকে গোলটা করতে পারলেই কিলিয়ান এমবাপ্পে বসে যেতেন লিওনেল মেসির পাশে। কিন্তু এমবাপ্পে সোজা বলটা তুলে দিলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর হাতে। এমন ঘটনার পর চলছে নানা আলোচনা। ম্যাচ শেষে ব্যাখ্যাও দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।
১৩ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। গোলের পাশাপাশি অ্যাসিস্ট করে রেকর্ড বই তছনছ করছেন তিনি। তবে আর্জেন্টিনা ফাইনাল খেললে বিপাকে পড়তে পারেন তারকা ফরোয়ার্ড। এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার শঙ্কাও রয়েছে।
১ ঘণ্টা আগে
রেকর্ড বই বলছে, টানা ৩৫ ম্যাচে অপরাজিত লুইস দে লা ফুয়েন্তের দল। চলতি বিশ্বকাপে এখনো কোনো প্রতিপক্ষ স্পেনের জালের নাগাল পায়নি। আজ লস অ্যাঞ্জেলেসে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে যখন বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে স্প্যানিশদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। মাঠের লড়াইয়ের আগে স্পেনের অন্যতম ভরসা দানি অলমো স্পষ্ট করে দ
১ ঘণ্টা আগে
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—বিশ্বকাপে ফ্রান্স-মরক্কো ম্যাচের ফল মানে তো এমন কিছুই। টানা দুই বিশ্বকাপে নকআউট পর্বে ফ্রান্সের কাছে হেরে গেল মরক্কো। তবে আগামী বিশ্বকাপে মরক্কো ভিন্ন গল্প লিখবে বলে আশাবাদী দলটির কোচ মোহাম্মদ ওয়াহবি।
২ ঘণ্টা আগে