
বড় রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে জবাব দিয়েছেন কেবল বেভন জ্যাকবস। টিম রবিনসন, ডেন ক্লিভাররা ব্যাট হাতে দাঁড়ালেও চাহিদা মিটিয়ে রান তুলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার জন্য কাজটাও তাই কঠিন হয়নি। সহজ জয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা।
শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৩৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। জয় দিয়ে সিরিজ শুরু করেছিল সফরকারীরা। এরপর টানা দুই জয়ে সিরিজে লিড নেয় নিউজিল্যান্ড। শেষ ম্যাচটি তাই রূপ নিয়েছিল অলিখিত ফাইনালে। যেখানে শেষ হাসি হাসল কেশভ মহারাজের দল। এ নিয়ে নিউজিল্যান্ডের মাঠে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।
ক্রাইস্টচার্চের হেগলি ওভালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৫৪ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। ম্যাচ এবং সিরিজসেরার পুরস্কার জিতেছেন অতিথিদের উইকেটরক্ষক ব্যাটার কন এস্টারহুইজেন।
জবাব দিতে নেমে ১০.১ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ৭৬ রান। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিততে হলে দারুণ কিছুই করতে হতো স্বাগতিকদের। সেই সমীকরণ মেলাতে পারেনি ব্ল্যাক ক্যাপরা। ১৯ বলে ২ চার এবং ৩ ছক্কায় জ্যাকবসের খেলা ৩৬ রানের ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। রবিনসন (২০ বলে ২৫) এবং ক্লিভার (১৭ বলে ২২) রান করলেও তা কোনো কাজেই আসেনি। ১০০ স্ট্রাইকরেটে ২৪ রান করে জেমস নিশাম যেন বুঝিয়েছেন—ম্যাচটা জেতার জন্য নামেনি নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার হয়ে জেরাল্ড কোয়েটজি, উইয়ান মুলডার এবং ওটনিল বার্টম্যান দুটি করে উইকেট নেন।
এই সিরিজে সব মিলিয়ে ২০০ রান করেছেন এস্টারহুইজেন। দক্ষিণ আফ্রিকাকে সিরিজে জেতানোর পথে টানা দুই ম্যাচে ফিফটির দেখা পেলেন তিনি। আজ ৩৩ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে অতিথিদের বড় পুঁজির নায়ক এস্টারহুইজেন। ৫ চার এবং ৬ ছক্কায় সাজানো তাঁর ২২৭ স্ট্রাইকরেটের ইনিংস। ৩১ বলে ৩৯ রান এনে দেন রুবিন হারমান। মুলডার করেন ৩১ রান। শেষ দিকে ১৩ বলে ২১ রান করে এই পুঁজিতে অবদান রাখেন ডিয়ান ফরেস্টার। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে বেঞ্জামিন সিয়ার্স নেন ২ উইকেট; ৪ ওভারে তাঁর খরচ ৩৭ রান।

নারী ফুটবল দিয়ে এশিয়ান গেমসে শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। জাপানের নাগাই স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে ম্যাচ। কঠিন গ্রুপে বাংলাদেশের সঙ্গী উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। তিন দলেরই র্যাঙ্কিং বাংলাদেশের ওপরে। বাটলার গতকাল সংবাদ সম্মেলনে তাই শুরুতেই বাস্তবতার কথাটা বলে রেখেছেন,
১ ঘণ্টা আগে
আবারও প্রতিভাবান পেসার ও স্পিনার খোঁজার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ বিরতির পর দেশজুড়ে শুরু হতে যাচ্ছে বিসিবি-রবি বোলার হান্ট। এবার নারী ক্রিকেটারদের অংশ নেওয়ার সুযোগও থাকছে।
১ ঘণ্টা আগে
এশিয়া কাপের ট্রফি বিতর্ক যেন থামছেই না। পুরুষদের পর এবার নারী এশিয়া কাপেও মহসিন নকভিকে ঘিরে তৈরি হলো একই ধরনের পরিস্থিতি। শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে শিরোপা জয়ের পর তাঁর কাছ থেকে ট্রফি নেয়নি ভারতীয় নারী দল। এমনকি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান
২ ঘণ্টা আগে
ছয় বছর আগে ইউএস ওপেনের ফাইনালে দুই সেটে এগিয়েও শিরোপা হাতছাড়া করেছিলেন আলেক্সান্ডার জভেরেভ। সেই আক্ষেপ এবার ঘুচেছে। ফাইনালে যুক্তরাষ্ট্রের বেন শেলটনকে ৬-৩, ৭-৬(২), ৫-৭, ৬-২ গেমে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেন জিতলেন জার্মান তারকা। চলতি মৌসুমে রোলাঁ গারোঁর পর এটি তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা।
২ ঘণ্টা আগে