
বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে দুই সপ্তাহও বাকি নেই। এরই মধ্যে নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা করেছে। চমক হিসেবে আছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাত্র দুই ম্যাচ খেলা বেন ফ্লেচার।
স্কট এডওয়ার্ডসকে অধিনায়ক করে আজ বাংলাদেশ সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন। তিনিই দলটির উইকেটরক্ষকের গ্লাভস পরবেন। টপ অর্ডারে থাকছেন ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিংয়ের মতো ওপেনাররা। ও’ডাউড ও বিক্রমজিতের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্ট্রাইকরেট ১২২.২৭ ও ১১৪.১১। খণ্ডকালীন পেসার হিসেবেও কাজ করতে পারেন বিক্রমজিৎ। এদিকে বাঁহাতি পেসার ফ্লেচার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ ম্যাচে ১২ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টি তো বটেই, প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন এই দুই ম্যাচ।
ব্যাটিং লাইনআপে বিক্রমজিৎ, ম্যাক্স ও’ডাউডের সঙ্গে থাকছেন তেজা নিদামানুরু, নোয়া ক্রোজের মতো ব্যাটাররা। স্পিন বোলিংয়ে অলরাউন্ডার আরিয়ান দত্তর সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ডোরাম ও লেগস্পিনার সারিজ আহমাদ। পেস বোলিং লাইনআপে বাঁহাতি পেসার ফ্লেচারের পাশাপাশি থাকছেন রায়ান ক্লেইন, কাইল ক্লেইন ও পল ফন মিকিরেন। ডাচ বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৮৪ উইকেট নিয়েছেন মিকিরেন। নেদারল্যান্ডসের জার্সিতে ৭৪ টি-টোয়েন্টিতে তিনি বোলিং করেছেন ৭.০৪ ইকোনমিতে।
বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেটে। ৩০ আগস্ট শুরু হচ্ছে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ১ ও ৩ সেপ্টেম্বর। তিনটি টি-টোয়েন্টিই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
বাংলাদেশ সিরিজের জন্য নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি দল
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, নোয়া ক্রোজ, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, সারিজ আহমাদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৮ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৯ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৯ ঘণ্টা আগে