
পাকিস্তান দলে সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে চলা জল্পনার মাঝে এবার নীরবতা ভাঙলেন মোহাম্মদ আমির। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর পাকিস্তানের হয়ে ফের খেলার সুযোগ নেই বলে জানিয়ে দিলেন এই তারকা পেসার।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান দলে আমিরের ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। নিজের অবস্থান জানিয়ে সে আলোচনা বন্ধ করলেন তারকা ক্রিকেটার।
ক্রিকেট বিষয়ক ইউটিউবার ফুরকান ভাট্টির সঙ্গে আলাপকালে আমির বলেন, ‘আমি এখন ব্রিটিশ স্থানীয় খেলোয়াড়। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও দ্য হান্ড্রেডের মতো প্রতিযোগিতায় স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলতে হলে একটি নথিতে স্বাক্ষর করতে হয়, যেখানে বলা থাকে যে স্থানীয় খেলোয়াড় হিসেবে আপনি অন্য কোনো দেশের হয়ে খেলতে পারবেন না। তাই পাকিস্তানের সঙ্গে আমার আগের যে অধ্যায় ছিল, সেটির এখন সমাপ্তি ঘটেছে।’
২০২৪ সালের ১৪ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের নেন আমির। এরপর স্ত্রী নারজিস খানের সহায়তায় ব্রিটিশ নাগরিকত্ব ও পাসপোর্ট পান তিনি। ব্রিটিশ নাগরিক হওয়ার ফলে এখন থেকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় তাঁর খেলোয়াড় পরিচয়েও পরিবর্তন এসেছে।
পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) স্থানীয় ক্রিকেটার হিসেবে নয়, বিদেশি খেলোয়াড় হিসেবে অংশ নেবেন আমির।
২০০৯ সালে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আমিরের। এরপর দেশের জার্সিতে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তিন সংস্করণ মিলিয়ে পাকিস্তানের হয়ে ২৭১ উইকেট নিয়েছেন আমির।
বড় আসরে পাকিস্তানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমির। ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে আট ম্যাচে ১৭ উইকেট নিয়ে পাকিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন।
২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের হয়ে সবচেয়ে স্মরণীয় সময় কাটিয়েছেন আমির। ভারতের বিপক্ষে সেই ম্যাচে ছয় ওভারে ১৬ রান দিয়ে তিন উইকেট নেন। রোহিত শর্মা, বিরাট কোহলি ও শিখর ধাওয়ানকে ফিরিয়ে পাকিস্তানের ঐতিহাসিক শিরোপাজয়ে বড় ভূমিকা রাখেন এই বাঁহাতি পেসার। পাকিস্তানের হয়ে বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার থাকলেও সেই অধ্যায় যে আর নতুন করে শুরু হচ্ছে না, ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর সেটিই এবার স্পষ্ট করে দিলেন আমির।

১০২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও ভিক্টোরিয়াকে কঠিন পরীক্ষায় ফেলেছিল বাংলাদেশের বোলাররা। একপর্যায়ে ৪ উইকেটে ৭৫ রান নিয়ে সহজ জয়ের পথেই ছিল ভিক্টোরিয়া। সেখান থেকে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। পরের ২৪ রানের মধ্যে আরও চার ব্যাটারকে ড্রেসিংরুমে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন বোলাররা।
৩৯ মিনিট আগে
বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা হয়েছে বিচ্ছিন্নভাবে তিন দফায়। পাকিস্তান বোলিং করেছে ২৫ ওভারের কিছু কম, নিয়েছে চার উইকেট। তবে এর মধ্যেই ইংল্যান্ড আরও ৯৬ রান যোগ করে তাদের লিড বাড়িয়েছে। তৃতীয় দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান করেছে ইংল্যান্ড।
২ ঘণ্টা আগে
ব্যর্থতার চক্রে আটকা পড়েছিল ইন্টার মায়ামি। টানা পাঁচ ম্যাচ জয়হীন থেকে মন্ট্রিয়েলের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। অবশেষে দাপুটে জয়েই ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে এল ফ্লোরিডার ক্লাবটির; সেটা লিওনেল মেসির কল্যাণে।
৩ ঘণ্টা আগে
ঢাকা ক্যাপিটালসও বিসিবিকে প্রয়োজনীয় সময় দিতে প্রস্তুত। দলটির প্রধান নির্বাহী আতিক ফাহাদের মতে, বিসিবির পরিকল্পনার মূল লক্ষ্য এমন একটি ব্যবস্থা তৈরি করা, যেখানে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়—সব পক্ষই লাভবান হবে। তবে পুরোনো কাঠামোয় বিপিএল আয়োজন করলে ঢাকা ক্যাপিটালস আর থাকবে না বলেও স্পষ্ট করেছেন তিন
১৫ ঘণ্টা আগে