
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রুবেল হোসেন। বাংলাদেশ দলের সাবেক এই পেসারকে বিদায়ী সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কথা অনুযায়ী আজ রুবেলকে সম্মানিত করল বিসিবি।
দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে আগে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ক্রিকেটারদের সামনে রুবেলকে মাঠেই সম্মাননা দেওয়া হয়। এই পেসারের হাতে ক্রেস্ট এবং ফুল তুলে দেওয়া হয়। এ সময় তামিম ইকবালসহ বিসিবির একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রুবেল। কোচ, সতীর্থ, পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে রুবেল বলেন, ‘আসসালামু আলাইকুম। শুরুতেই বলতে চাই, আমি অবসর নেওয়ার পর বিসিবি সভাপতি তামিম ইকবাল ভাই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি বলেছিলেন—রুবেল আমরা তোকে সম্মানিত করতে চাই। এই বিষয়টা গর্বের এবং আনন্দের ছিল। আজকে আমাকে যেভাবে সম্মানিত করল এ জন্য বিসিবি এবং তামিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। একজন মানুষের কথা না বললেই নয়, যিনি আমাকে পেসার হান্ট থেকে তুলে নিয়েছেন, তিনি সারোয়ার ইমরান স্যার। আমি স্যারের প্রতি কৃতজ্ঞ। তাঁর সুস্থতা কামনা করছি। আমি গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে সবার প্রতি কৃতজ্ঞ। আমি আমার বাবা মা আমাতে উৎসাহ দিয়েছিলেন। তাদের আজ খুব মিস করছি। এ ছাড়া খারাপ সময়ে যাঁরা আমার পাশে ছিলেন তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
বাংলাদেশ দলের হয়ে রুবেল শেষ ম্যাচ খেলেছেন ২০২১ সালের ১ এপ্রিল নিউজিল্যান্ড সফরে। ৫ বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তিনি। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন এই সময়কার জাতীয় দলের এই নিয়মিত মুখ।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে ২০০৯ সালের ১৪ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন রুবেল। সে বছরের জুন এবং জুলাইয়ে টি-টোয়েন্টি ও টেস্ট অভিষেক হয় তাঁর। জাতীয় দলের হয়ে ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি খেলেছেন। তিন সংস্করণে রুবেলের শিকার ১৯৩ উইকেট। বাংলাদেশের বেশ কিছু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এর মধ্যে ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ অন্যতম। সে ম্যাচে শেষ দিকে ইংলিশদের ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে নেন রুবেল।

বাংলাদেশ সত্যিই একটি ফুটবলপ্রেমী দেশ। এখানে ফুটবলের সমর্থকগোষ্ঠী বিশাল। বিষয়টি সত্যিই অসাধারণ। তবে অন্য অনেক দেশের সঙ্গে বাংলাদেশের একটা বড় পার্থক্য আছে। বাংলাদেশ মূলত ফুটবল-সমর্থকদের দেশ, ফুটবলার তৈরির নয়। এই দুইয়ের মধ্যে বড় পার্থক্য রয়েছে।
১০ মিনিট আগে
দুঃসংবাদ পেলেন হামজা চৌধুরী। ইএফএল চ্যাম্পিয়নশিপে গত রাতে তাঁর দল শেফিল্ড ইউনাইটেড হেরেছে পোর্টসমাউথের বিপক্ষে। হারের পর বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার পেয়েছেন নিষেধাজ্ঞা।
৪২ মিনিট আগে
বাংলাদেশের বিপক্ষে অবিশ্বাস্য ড্রয়ের পর দুঃসংবাদ পেয়েছে আফগানিস্তান। এক আফগান ক্রিকেটারকে কঠিন শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাঁর নামের পাশে জুটেছে এক ডিমেরিট পয়েন্ট।
১ ঘণ্টা আগে
৩৯ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে কি তা বোঝার উপায় আছে! এখনো তিনি তাঁর জাদু দেখিয়ে চলেছেন। গোলের পর গোল তো তিনি করছেন। সতীর্থদের দিয়ে করাচ্ছেন গোলও। আজ তিনি দেখালেন আরও এক ম্যাজিক। টুর্নামেন্টেও আরেক ধাপ এগিয়ে গেল ইন্টার মায়ামি।
২ ঘণ্টা আগে