
২০২৪-২৫ মৌসুমের আবুধাবি টি-টেন বাংলা টাইগার্স শুরু করেছিল জোড়া হারে। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগার্স। মরুর দেশে টানা দুই ম্যাচ সাকিবরা জিতলেন হেসেখেলে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গতকাল দিল্লি বুলসকে ৭ উইকেটে হারিয়ে এবারে জয়ের হালখাতা খুলেছিল বাংলা টাইগার্স। একই মাঠে আজ সাকিবের দল জিতল হেসেখেলে। নর্দার্ন ওয়ারিয়র্সকে এবার বাংলা টাইগার্স হারিয়েছে ১০ উইকেটে। আফগানিস্তানের দুই ব্যাটার হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ করেছেন ফিফটি।
১০৮ রানের লক্ষ্যে নেমে ৬ ওভারেই ৮১ রান তুলে ফেলে বাংলা টাইগার্স। যেখানে ইনিংসের পঞ্চম ওভারে ওয়ারিয়র্সের অঙ্কুর সাঙ্গোয়ানকে একাই ৫ ছক্কা মারেন শেহজাদ। তাণ্ডব চালানো বাংলা টাইগার্স ৭.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে ১১০ রান। অষ্টম ওভারের পঞ্চম বলে ফরিদ আহমাদকে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে টাইগার্সের ১০ উইকেটের জয় এনে দেন জাজাই। ২৩ বলে ৫৩ রান করেন জাজাই। ৩ চার ও ৫ ছক্কা মেরেছেন আফগান এই বাঁহাতি ব্যাটার। শেহজাদ ২৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫৪ রান করে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ৪ ম্যাচে ২ জয় ও ২ হারে বাংলা টাইগার্সের পয়েন্ট ৪।
প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলা টাইগার্স অধিনায়ক সাকিব। প্রথমে ব্যাটিং পাওয়া নর্দার্ন ওয়ারিয়র্স নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১০৭ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করেন ওয়ারিয়র্স অধিনায়ক কলিন মুনরো। ২৮ বলের ইনিংসে ৪টি করে চার ও ছক্কা মারেন তিনি। কিউই এই ব্যাটার ওপেনিংয়ে নেমে অপরাজিত থেকেছেন। দুটি করে উইকেট নিয়েছেন রশিদ খান ও ইফতিখার আহমেদ। রশিদ ২ ওভারে খরচ করেন ১১ রান। সাকিব এক ওভার বোলিং করে ৯ রান দিয়েও পাননি কোনো উইকেট।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে