
সীমিত ওভারের ক্রিকেটে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সিদ্ধহস্ত ডেওয়াল্ড ব্রেভিস। ওয়ানডেতে ১৫৯.৪২ স্ট্রাইকরেটই বলে দিচ্ছে ব্যাটিংয়ে তিনি বেশ তাণ্ডব চালাতে পারেন। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিধ্বংসী এই ব্যাটারকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা চারটায় শুরু হচ্ছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে। ম্যাচ শুরুর প্রায় ২ ঘণ্টা আগে (বেলা ২টা ৩ মিনিটে) ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে দিল দুঃসংবাদ। সিএসএ এক বিবৃতিতে বলেছে, ‘কাঁধের মাংসপেশিতে চোট পেয়ে ডেওয়াল্ড ব্রেভিস পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন। পাকিস্তানে দক্ষিণ আফ্রিকার মেডিকেল টিমে তাঁর পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম চলবে। ওয়ানডে সিরিজে তাঁর বদলি খেলোয়াড়ের নাম শিগগিরই ঘোষণা করা হবে।’
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ফয়সালাবাদে। ইকবাল স্টেডিয়ামে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছিল ২০০৮ সালে। সেবারও হয়েছিল ওয়ানডে। ১৭ বছর আগে সেই ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে পাকিস্তান ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশকে। সেবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭২ বলে ৭৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন সালমান বাট।
ফয়সালাবাদ স্টেডিয়ামের ১৭ বছরের অপেক্ষা ফুরোনোর দিনটা বিশেষ শাহিন শাহ আফ্রিদির জন্যও। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করলেও ওয়ানডেতে কখনো নেতৃত্ব দেওয়া হয়নি তাঁর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে আজ এই সংস্করণে অধিনায়ক হিসেবে অভিষেক হলো শাহিনের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন ম্যাথু ব্রিটজকে। এর আগে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তান জিতেছে ২-১ ব্যবধানে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তনের ম্যাচে বাবর আজম ভেঙে দিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মার রেকর্ড।
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেও হবে ফয়সালাবাদে। ৬ ও ৮ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের শেষ দুই ওয়ানডে। সব ম্যাচই বাংলাদেশ সময় বেলা ৪টায় শুরু হবে। এই সিরিজ শেষে প্রোটিয়ারা যাবে ভারত সফরে। ১৪ নভেম্বর কলকাতায় শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২২ নভেম্বর শুরু হবে গুয়াহাটিতে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্যই পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম শুরু করবেন ব্রেভিস।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
২ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৩ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৪ ঘণ্টা আগে