
নামটা ছাড়া দুর্দান্ত ঢাকার কিছুই ‘দুর্দান্ত’ নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শেষ চারটি ম্যাচই হেরেছে তারা। আজ রংপুর রাইডার্সের বিপক্ষেও বোলিংটা ভালো হয়নি তাদের। ব্যাট হাতে সাকিব আল হাসানের জ্বলে ওঠার ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ১৭৬ রানের বড় লক্ষ্য দিয়েছে রংপুর।
বেশ কিছু দিন চোখের সমস্যার কারণে স্বস্তিতে ব্যাটিং করতে পারছিলেন না সাকিব। কয়েক ম্যাচে ব্যাটিং করেননি, সর্বশেষ ম্যাচে আবার আউট হয়েছেন গোল্ডেন ডাক মেরে। তবে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০ বলে ৩৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
মিরপুরে ফিরেই যেন বিপিএলের চেহারা আগের মতো। এবারের টুর্নামেন্টে ঢাকার প্রথম পর্বে সব ম্যাচেই টস জেতা দল আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ফিরতি পর্বের শুরুটাও একই। টস জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ঢাকা।
বাবর আজম ও রনি তালুকদারের দুর্দান্ত ব্যাটিংয়ে ওপেনিং জুটিতেই ৬৭ রান জমা হয় রংপুরের স্কোরবোর্ডে। অষ্টম ওভারে রনিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আরাফাত সানি ব্রেক থ্রু এনে দেন ঢাকাকে। ২৪ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন রনি। ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা।
দ্বিতীয় উইকেটে সাকিব-বাবরের ৩৯ বলে ৫২ রানের আরেকটি দারুণ জুটি, যার কল্যাণে ১ উইকেটে ১০০ পেরোয় রংপুর। তবে এই ম্যাচেও ফিফটির আক্ষেপ নিয়ে ফিরতে হয় বাবরকে। আজও ফিফটি হাতছাড়া করলেন ৩ রানের জন্য। ৪৩ বলে আউট হয়েছেন ৪৭ রান করে। ইনিংসের ১৫তম ওভারে তাঁকে ফিরিয়ে এবারের বিপিএলে প্রথম উইকেটের দেখা পেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। একই ওভারে সাকিবকেও আউট করেছেন মোসাদ্দেক। সাকিবের ৩৪ রানের ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ১টি চারের বাউন্ডারি।
সুবিধা করতে পারেননি আজমতউল্লাহ ওমরজাই (৩)। পঞ্চম উইকেটে ঝড় তোলেন নুরুল হাসান সোহান ও মোহাম্মদ নবী। ২২ বলে ৪৪ রান স্কোরে জমা করেন দুজনে মিলে। সোহান ১০ বলে ১৬ ও নবী ৩ ছক্কায় ১৬ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। আফগান অলরাউন্ডার ৩টি ছক্কাই মেরেছেন শেষ ওভারে তাসকিন আহমেদকে। যার সৌজন্যে রংপুর ৪ উইকেটে সংগ্রহ করে ১৭৫ রান।

আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন লিওনেল স্কালোনি। দায়িত্বে থাকুন কিংবা না থাকুন, দলকে নিয়ে আবারও সাফল্যের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তবে আগের মতো শিরোপা জেতা যে সহজ হবে না, সেটিও স্বীকার করলেন তিনি।
১৭ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে চেলসিতে নেওয়ার আগ্রহ ছিল ক্লাবটির সাবেক মালিক টড বোহেলির। তবে তাঁর সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান সে সময়ের কোচ টমাস টুখেল। পর্তুগিজ তারকাকে দলে নেওয়ার প্রস্তাবে একাধিকবার আপত্তি জানিয়েছিলেন জার্মান এই কোচ।
৩৯ মিনিট আগে
সৌদি ক্লাব আল তারাজির বিপক্ষে ফিফা আদালতে জয় পেয়েছেন মিসরীয় কোচ তামের আবদেল কাদের সাঈদ। তাঁর বকেয়া পারিশ্রমিকের পাশাপাশি সুইস আইন অনুযায়ী প্রাপ্য সুদও পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ক্লাবটিকে আর্থিক জরিমানাও করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।
১ ঘণ্টা আগে
ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার দল দিয়েছেন জিনেদিন জিদান। এরপর থেকেই ব্যাপক আলোচনা হচ্ছে দেশটির সংবাদমাধ্যমে। কিংবদন্তি ফুটবলারের দল ঘোষণাকে দিদিয়ের দেশম অধ্যায়ের পর এগিয়ে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছে ফ্রান্সের সংবাদমাধ্যম।
১ ঘণ্টা আগে