ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া সাকিব আল হাসানের এখনো ক্রিকেট নিয়েই ব্যস্ততা। সেখানে তিনি ব্যস্ত ন্যাশনাল ক্রিকেট লিগ নিয়ে। এই লিগের পর চলতি মাসের মাঝামাঝি সাকিব কি দেশে ফিরছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে বিদায়ী টেস্ট খেলতে? উত্তরটা এখনো নিশ্চিত করে বলার উপায় নেই। তবে সাকিবকে দেশের মাঠে বিদায় দিতে ইতিবাচক ক্রীড়া উপদেষ্টা আর সুর বদলেছেন বিসিবি সভাপতিও।
কানপুরে অবসরের ঘোষণায় সাকিব দেশের মাঠে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করতেই বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, সাকিবের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাঁদের হাতে নেই। কাল অবশ্য ফারুক মিরপুরে সাংবাদিকদের বলেছেন, ‘সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে অবসর নেওয়ার। আইনি বিষয়টা আমি বলতে পারব না। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকারের পর্যায় থেকে আসতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন। তাঁরা সিদ্ধান্ত নেবেন ওর সামগ্রিক দায়িত্বটা নেওয়ার। সেটা যখন আমরা পেয়েছি, আর আমাদের যতটুকু ক্ষমতা, স্টেডিয়ামের ভেতরে যখন খেলবে, ইনডোরে যাবে, অনুশীলন মাঠে যাবে—এসব দায়িত্ব নেওয়া খুব সহজ। এটা আমরা নিতে পারব।’
সাকিবকে নিয়ে শুরুতে যেভাবে কঠিন মন্তব্য করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, কদিন আগে তিনিও বেশ পরিষ্কার ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন তারকা অলরাউন্ডারকে নিয়ে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে আরব আমিরাতে যাওয়া আসিফ শারজায় বলেছেন, ‘তিনি (সাকিব) এমন এক ক্রিকেটার, যিনি দেশের জন্য অনেক করেছেন। বাংলাদেশে ক্যারিয়ারের শেষ টেস্ট যেহেতু খেলতে চান; আমি চাই, সেই সুযোগ যেন তিনি পান।’ তিনি এ-ও বলেন, ‘আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই সর্বোচ্চ নিরাপত্তা দেব। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা ভিন্ন। সেটার ব্যাপারে কিছু বলতে পারি না। কারণ, বিষয়টা আইন মন্ত্রণালয়ের।’
ক্রীড়া উপদেষ্টাই গত মাসে ঢাকায় নিজ মন্ত্রণালয়ে সংবাদমাধ্যমকে সাকিব প্রসঙ্গে বলেছিলেন, ‘ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে...আমার নিরাপত্তার জন্য পাঁচজন পুলিশ কনস্টেবল আর একজন গানম্যান থাকে। আমার ওপর যদি দেশের ১৬ কোটি জনগণের ক্ষোভ থাকে, তাহলে এই পাঁচ-ছয়জন আমাকে কী নিরাপত্তা দেবে? সে ক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে, সেটাকে তো আমাকেই কমাতে হবে আমার কথা দিয়ে। ওনাকে ওনার জায়গা পরিষ্কার করতে হবে।’
সাকিব দেশে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশের পর বিষয়টি নিয়ে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া-আবেগ তৈরি হয়েছে, সেটির পরিপ্রেক্ষিতে নীতিনির্ধারকদের সুর পরিবর্তন হওয়াটা অস্বাভাবিক নয়। গুঞ্জন আছে, গত সপ্তাহে আরব আমিরাতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাকিবের দেখাও হয়েছে। আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিয়ে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে সাকিব-ঘনিষ্ঠরা জানিয়েছেন, দেশের মাঠে বিদায় নিয়ে সরকারের চিন্তাভাবনা কিংবা বিসিবির যতই সুর পরিবর্তন হোক, এখনো তিনি আশ্বস্ত নন। তারকা অলরাউন্ডার মনে করেন, যতক্ষণ হত্যা মামলায় নাম আছে তাঁর, ততক্ষণ কোনো না কোনো ঝামেলার আশঙ্কা থাকবে। এই আশঙ্কা নিয়ে তিনি দেশে আসার ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সাকিব সিদ্ধান্ত নেবেন সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট শুরু ২১ অক্টোবর। এখনো প্রায় দুই সপ্তাহ বাকি থাকলেও যুক্তরাষ্ট্র থেকে লম্বা ভ্রমণ শেষে দেশে ফিরে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে হলে সাকিবের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত নিতে খুব বেশি সময়ও কিন্তু নেই।

গ্যালারিতে দর্শকেরা যখন ঠিকমতো বসতেও পারেননি, সেই মুহূর্তে গোল করে আলোচনায় আসেন প্যারাগুয়ের মাতিয়াস গালারসা। গোল ছাড়াও অন্য এক ঘটনায় এবার তিনি খবরের শিরোনাম হয়েছেন। মাঠেই রেফারির ঘড়ি ‘মেরে দেওয়ার’ ঘটনায় ভাইরাল প্যারাগুয়ের এই মিডফিল্ডার।
৩১ মিনিট আগে
আর মাত্র একটি গোল। বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে এই একটি গোলের জন্যই অপেক্ষা থাকবে পুরো ফুটবল-বিশ্বের। অস্ট্রিয়ার বিপক্ষে নামার আগে লিওনেল মেসির সামনে এখন ইতিহাস গড়ার হাতছোঁয়া দূরত্ব—জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে টপকে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ। ৩৮ বছর বয়সেও তাঁ
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে চমক তো একেবারে কম হচ্ছে না। এই তো কয়েক ঘণ্টা আগে উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করল নবাগত কেপভার্দে। এই কেপভার্দেই কদিন আগে ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ড্র করেছিল। আজ ভ্যাঙ্কুভারে মিসরের বিপক্ষে তেমন কিছুরই ইঙ্গিত দিচ্ছিল নিউজিল্যান্ড। যদিও সেটা ছিল সাময়িক সময়ের জন্য।
২ ঘণ্টা আগে
কেন লিওনেল মেসি আর্জেন্টিনা দলের প্রাণভোমরা, সেটা আর নতুন করে বলার প্রয়োজন নেই। কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনা আবর্তিত হয় তাঁকে ঘিরেই। আর ভক্ত-সমর্থকেরাও মেসিকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। সংবাদ সম্মেলনও হয়ে ওঠে মেসিময়। যদিও এবার তাঁর প্রসঙ্গে একটা প্রশ্ন করা হতেই খেপে গেলেন আর্জেন্টিনা কোচ
২ ঘণ্টা আগে