
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে হাইব্রিড মডেলের সমাধান কদিন আগেই করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এবার জানা গেল ভারতীয় ক্রিকেট দল তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। যার মধ্যে থাকছে বাংলাদেশের ম্যাচও।
চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের গ্রুপে পড়েছে বাংলাদেশ। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে আইসিসির ইভেন্টটি। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু বাংলাদেশের অভিযান। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলবে ২৭ ফেব্রুয়ারি। রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া ম্যাচটি পাকিস্তানের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। পিসিবির এক মুখপাত্র জানান, পাকিস্তানে গতকাল সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে দেখা করে পিসিবি সভাপতি মহসিন নাকভি নিরপেক্ষ ভেন্যু বাছাই করেছেন।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ২৩ ফেব্রুয়ারি। হাইভোল্টেজ ম্যাচটি যথারীতি আরব আমিরাতেই হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটি হবে ২ মার্চ। ক্রিকইনফোর গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, ভারতের গ্রুপ পর্বের ম্যাচগুলো দুবাইয়ে হচ্ছে। ৪ ও ৫ মার্চ দুই সেমিফাইনালের জন্য এক দিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। ভারত সেমিফাইনালে উঠলে দুবাইয়ে খেলবে ৪ মার্চ। তারা ফাইনালে উঠলে ৯ মার্চের শিরোপানির্ধারণী ম্যাচটিও দুবাইয়ে হবে। আর ভারত ফাইনালে বা সেমিফাইনালে না উঠতে পারলে নকআউট ম্যাচগুলো পাকিস্তান আয়োজন করবে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলছে ৮ দল। গ্রুপ ‘বি’তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার গ্রুপে থাকছে এশিয়ার আরেক পরাশক্তি আফগানিস্তান। ভারতের ম্যাচগুলো ছাড়া দুই গ্রুপের বাকি সব ম্যাচই হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। এর আগে গত সপ্তাহে আইসিসি জানিয়েছে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিসহ পিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আয়োজন করা পরবর্তী চার আইসিসি টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলতে যাবে না। অতিথি দল নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো খেলবে।
সবশেষ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা হয়েছে ২০১৭ সালে ইংল্যান্ডে। লন্ডনের ওভালে সেই ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এটাই পাকিস্তানের প্রথম শিরোপা।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে