নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ৩ অক্টোবর। তাঁর আগে গুরুতর শাস্তি পেলেন ইংল্যান্ড নারী দলের অধিনায়ক হিদার নাইট। তিরস্কারের পাশাপাশি মোটা অঙ্কের টাকা জরিমানা গুনতে হচ্ছে ইংল্যান্ডের এই অধিনায়ককে।
১২ বছরের পুরোনো এক অপরাধের কারণে নাইটকে গতকাল কড়া শাস্তি দিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট ডিসিপ্লিন কমিশন (সিডিসি)। স্থগিত জরিমানা করা হয়েছে ১ হাজার পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় তা ১ লাখ ৬০ হাজার টাকা। ২০১২ সালে কেন্টের ব্ল্যাকফেসে এমন এক পোশাক পরেছিলেন, যা বর্ণবাদ ও বৈষম্যকে ইঙ্গিত করে। তাতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডিরেক্টিভের ৩.৩ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে শাস্তি দেওয়া হয়েছে ইংল্যান্ড অধিনায়ককে, ‘ক্রিকেটের স্বার্থের সঙ্গে যায় না অথবা ক্রিকেটের বদনাম হয় এমন কাজ কোনো ক্রিকেটার বা ক্রিকেটারদের কোনো গ্রুপ করতে পারবে না।’
২০১২ সালে কেন্ট ক্রিকেট ক্লাবে একটি পোশাক পার্টিতে গিয়েছিলেন নাইট। ‘স্পোর্টস স্টার্স’ ছিল এই পার্টির। সেখানে ইংল্যান্ড নারী অধিনায়কের ছবি তৃতীয় এক পক্ষ তুলেছিল। পরে সেটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এটাও ইংল্যান্ড অধিনায়ক স্বীকার করেছেন যে তিনি (নাইট) যেহেতু পোস্ট করেননি, এটা ডিলিট করার সুযোগও তাঁর ছিল না। অনুশোচনা প্রকাশ করে ইসিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে নাইট বলেন, ‘যে ভুলটা ২০১২ সালে করেছি, তাতে সত্যিই আমি দুঃখিত। খুবই ভুল ছিল। এটার জন্য আমি দীর্ঘদিন ধরে অনুশোচনা ছিল। সত্যি বলে আমার এ কাজের ফল কী হতে পারে, সেটা নিয়ে তেমন কোনো ধারণা ছিল না। কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।’
ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সেদিকে সতর্ক থাকবেন নাইট। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘অতীত তো আমি পরিবর্তন করতে পারব না। তবে খেলার প্রতি খুবই প্যাশনেট। সামাজিক মাধ্যম ব্যবহার করে সাধ্যমতো খেলাটার (ক্রিকেট) প্রসার যেন করতে পারি, সবাই যাতে সমান সুযোগ-সুবিধা পায়, সে জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ।’
শারজাহ, দুবাই-সংযুক্ত আরব আমিরাতের এ দুই ভেন্যুতে হবে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১০ দল। ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে পাঁচটি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ৩ অক্টোবর শারজাহে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল হবে ২০ অক্টোবর দুবাইয়ে।

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগ নতুন নয়। অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটি দোষী প্রমাণিত হয়েছে। ১১৫ অভিযোগের মধ্যে ১১৪টিতেই ম্যান সিটির দোষ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে আর্জেন্টিনা দলকে বিদায় বললেও এখনো লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলে ইতি ঘটেনি। অক্টোবরে দেখা যাবে তাঁর ‘ওয়ান লাস্ট ড্যান্স’। আর্জেন্টাইন তারকার বিদায়ী ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের কৌতূহলের যেন শেষ নেই। কোন জার্সি পরে খেলবেন, সেটার ডিজাইন কেমন—অবশেষে সব আজ জানা গেল।
৭ ঘণ্টা আগে
দুর্ঘটনা আরেকটু হলে ঘটেই যেত। ২৫ বছর পর অস্ট্রেলিয়ার কাছে ব্রাজিলের হার কেবল ছিল সময়ের ব্যাপার। কিন্তু অল্পের জন্য হার এড়িয়েছে ব্রাজিল। কুইনসল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ম্যাচ ড্রয়ের পর মাঠ নিয়ে অভিযোগ করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের পর ফেডারেশন কাপেও ড্র দিয়ে শুরু করল আবাহনী লিমিটেড। নতুন মৌসুমের প্রথম লিগ ম্যাচে পিডব্লিউডির সঙ্গে ১-১ গোলে ড্র করা আকাশি-নীলরা এবার একই ব্যবধানে পয়েন্ট ভাগ করেছে নবাগত চট্টগ্রাম সিটি এফসির সঙ্গে।
৭ ঘণ্টা আগে