
লিগ পর্বের সবচেয়ে চমক জাগানিয়া দল কারা? সহজ উত্তর, জিম্বাবুয়ে। আর সবচেয়ে হতাশ করা দল? অস্ট্রেলিয়া। গ্রুপ পর্ব পেছনে ফেলে এবার সামনে তাকানোর পালা। আজই শুরু হয়ে যাচ্ছে সুপার এইট পর্ব। শ্রীলঙ্কার কলম্বোয় প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও নিউজিল্যান্ড।
লিগ পর্বে ভারত, দক্ষিণ আফ্রিকা কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো অজেয় হয়ে উঠতে পারেনি এই দুই দলের একটিও। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে একপেশে ম্যাচে হেরেছে পাকিস্তান। আর নিউজিল্যান্ডকে সহজে হারায় দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের ৪ ম্যাচে দুই দলই বাকি তিনটি ম্যাচ জিতেছে। দলগত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অবশ্য পাকিস্তানের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের অবস্থান যেখানে চার, সেখানে পাকিস্তানের ছয়ে অবস্থান।
তবে একটা জায়গায় নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে থাকবে পাকিস্তান। আর সেটা হলো, শ্রীলঙ্কার কন্ডিশন ও কলম্বোর প্রেমাদাসার উইকেটে মানিয়ে নেওয়া। ভারতের মাটিতে গ্রুপ পর্ব খেলে সুপার এইট খেলতে শ্রীলঙ্কায় পা রেখেছে নিউজিল্যান্ড। কিন্তু টুর্নামেন্টের শুরু থেকে কলম্বোয় ঘাঁটি গেড়েছে পাকিস্তান। তাই ভেন্যুর দিক থেকে অনেকে এগিয়ে রাখছে পাকিস্তানকে। পাকিস্তানের এই এগিয়ে থাকাটা অনুভূত হয়েছে কিউই ব্যাটার মার্ক চ্যাপম্যানেরও। তাই তো সুপার এইটের ম্যাচের আগে কলম্বোর উইকেটে সতীর্থদের দ্রুত মানিয়ে নেওয়ার তাগিদ তাঁর। চ্যাপম্যানের বিশ্বাস, ভারতে গ্রুপ পর্বের সব ম্যাচ খেলার পর শ্রীলঙ্কার উইকেটে দ্রুত মানিয়ে নিতে পারবে নিউজিল্যান্ড।
চেন্নাই ও আহমেদাবাদের তুলনায় কলম্বোর পেস, বাউন্স ও স্পিন ভিন্ন হবে। তবে চ্যাপম্যানের মতে, ভারতীয় ব্যাটিং-সহায়ক উইকেটে খেলার অভিজ্ঞতা ধীরগতির পিচে কীভাবে খেলতে হবে তা বুঝতে সাহায্য করবে, ‘ছেলেরা জানে ধীর উইকেটে কী করতে হয়। সামনে যে পরিস্থিতিই আসুক, আমরা প্রস্তুত।’
লিগ পর্বের মতো প্রতিপক্ষ ব্যাটারদের ঘায়েলে স্পিনই পাকিস্তানের মূল শক্তি হবে বলে মনে করেন চ্যাপম্যানও। বিশেষ করে উসমান তারিক তাঁদের সমস্যায় ফেলতে পারেন বলে আশঙ্কা চ্যাপম্যানের, ‘তার অ্যাকশন আলাদা, সেটি মাথায় রাখতে হবে। তবে পাকিস্তানের প্রত্যেক স্পিনারই আলাদা হুমকি তৈরি করতে পারে।’
পাকিস্তান ম্যাচের আগে কিউই দলের জন্য সুখবর, রানে ফিরেছেন রাচিন রবীন্দ্র। আগের ১৪ ইনিংসে ফিফটির দেখা না পাওয়া রাচিন কানাডার বিপক্ষে অপরাজিত ৫৯ রান করেন। অসুস্থতার কারণে সেই ম্যাচে না খেলা অলরাউন্ডার মিচেল স্যান্টনার খেলতে পারেন আজ। প্রথম সন্তানের মুখ দেখতে নিউজিল্যান্ডে ফিরে যাওয়া লকি ফার্গুসনেরও গতকাল রাতেই শ্রীলঙ্কায় ফেরার কথা, যদিও তিনি আজ খেলবেন কি না জানাতে পারেনি কিউই টিম ম্যানেজমেন্ট।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য পাকিস্তানের বিপক্ষে অতীত সাক্ষাতের রেকর্ডটা ভালো নয় নিউজিল্যান্ডের। আগের ৭ ম্যাচের ৫টিতেই জেতে পাকিস্তান। ২টিতে জয় নিউজিল্যান্ডের। তা ছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে জিতে যাওয়া পাকিস্তান তৃতীয় ম্যাচে ভারতের কাছে বাজেভাবে হারলেও শেষ ম্যাচে ভালো ছন্দেই দেখা গেছে তাদের। নামিবিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা সাহিবজাদা ফারহান ২২০ রান নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।
ছন্দটা পাকিস্তান আজও ধরে রাখতে পারলে এই পাকিস্তানকে হারানো কঠিন হতে পারে কিউইদের। আর নামিবিয়াকে হারিয়ে দেওয়ার পর পাকিস্তানের শাদাব খান তো বলেই দিয়েছেন, ‘বিশ্বকাপ জয়ের সঠিক পথেই রয়েছি আমরা এবং একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে চলেছি।’
লক্ষ্য যখন ‘শিরোপা জয়’ তখন শুধু কিউইদের নিয়েই ভাবলে চলে পাকিস্তানের!

নামিবিয়ার বিপক্ষে জয়ের সমীকরণ মিলিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ফলাফল ছাপিয়ে আলোচনায় ওঠে আসে সেই ম্যাচে দলটির অধিনায়ক সালমান আলী আগা এবং প্রধান কোচ মাইক হেসনের দ্বন্দ্বের গুঞ্জন। নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার এইটের ম্যাচের আগে বিষয়টি নিয়ে কথা বলেছেন হেসন।
১১ মিনিট আগে
জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পরই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার। ওমানের বিপক্ষে ৯ উইকেটে জয়ের ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা ছিল তাদের জন্য। দাপুটে জয়ের পরও তাই দেশে ফিরতে হচ্ছে ২০২১ সালের চ্যাম্পিয়নদের। তবে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরতে মোটেও প্রস্তুত ছিলেন না
১ ঘণ্টা আগে
আজ ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের আজকের এই দিনে বাংলাকে মাতৃভাষা করার দাবিতে প্রাণ দিয়েছেন রফিক, শফিক, বরকত, সালামসহ আরও অনেকেই। প্রতিবছরের মতো এবারও এসব বীর সন্তানকে শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৫ ঘণ্টা আগে