সুপার টুয়েলভের খেলা শুরুর আগেই জমে গেছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিদিনই রং বদলাচ্ছে পয়েন্ট টেবিল। কোন চার দল সুপার টুয়েলভে উঠবে তা অনুমান করা কঠিন। হোবার্টে আজ জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ‘বি’ গ্রুপের সমীকরণ একটু জটিলই হয়েছে। কেননা এই গ্রুপের চার দল ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড-চারটা দলেরই পয়েন্ট এখন ২।
১৫৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তুলতে থাকে জিম্বাবুয়ে। দুই ওপেনার ওয়েসলি মাধেভেরে-রেজিস চাকাভার ঝড়ো ব্যাটিংয়ে ২.১ ওভারে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ২৯ রান। কিন্তু এরপরই খেই হারাতে থাকে জিম্বাবুয়ে। ৩৫ রানের ব্যবধানে জিম্বাবুয়ে হারায় ৫ উইকেট। তার মধ্যে সিকান্দার রাজার উইকেটও ছিল। ৮ বলে ১৪ রান করা রাজা বিদায় নিলে ৭.২ ওভারে জিম্বাবুয়ের স্কোর হয় ৫ উইকেটে ৬৪ রান।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো জিম্বাবুয়ে ১৮.২ ওভারে অলআউট হয় ১২২ রানে। জিম্বাবুইয়ান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৯ রানের ইনিংসটি খেলেছেন লুক জঙ্গুয়ে। উইন্ডিজ বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন আলজারি জোসেফ। ৪ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। তাতে ম্যাচসেরা হয়েছেন ক্যারিবীয় এই পেসার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে উইন্ডিজরা করে ১৫৩ রান। ক্যারিবীয়দের মধ্যে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন জনসন চার্লস। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সিকান্দার রাজা।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩১ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে