২০২৩ বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতা যেন বাংলাদেশকে কিছুতেই ছাড়ছে না। শুরুতে বাংলাদেশের টপাটপ উইকেট হারানো হয়ে গেছে নিয়মিত চিত্র। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম-বাংলাদেশের এই দুই ব্যাটার ধারাবাহিক পারফর্ম করতেই যেন ভুলে গেছেন।
এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো খেলছেন তামিম ও শান্ত। যেখানে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে শুরুর ম্যাচে ৮৩ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন শান্ত। তবে সব মিলিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত ১০০ রানও করতে পারেননি বাংলাদেশের এই ব্যাটার। উপরন্তু টুর্নামেন্টে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা-এই দুই দলের বিপক্ষে মেরেছেন গোল্ডেন ডাক। কলকাতার ইডেন গার্ডেনসে আজ পাকিস্তানের বিপক্ষে নিজের মোকাবেলা করা দ্বিতীয় বলে শর্ট থার্ড ম্যান দিয়ে লেট কাটে চার মেরেছেন শান্ত। এর পরেই তিনি আউট হয়ে গেছেন। তৃতীয় ওভারের চতুর্থ বলে শাহিন শাহ আফ্রিদিকে ফ্লিক করেছেন শান্ত। ফরোয়ার্ড স্কয়ার লেগে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেছেন উসামা মীর। ৩ বলে ৪ রান করেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
শান্তর আগে তানজিদ তামিমেরও উইকেট তুলে নিয়েছেন শাহিন। টস জিতে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশের ইনিংসের পঞ্চম বলেই তানজিদকে এলবিডব্লু করেন শাহিন। বাংলাদেশের তরুণ বাঁহাতি ব্যাটার ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। এবারের বিশ্বকাপে ৭ ম্যাচে ১৪.২৯ গড় ও ৮৮.৭৯ স্ট্রাইক রেটে করেছেন ১০০ রান। যার মধ্যে ভারতের বিপক্ষেই করেছেন ৫১ রান।
তামিম, শান্ত দ্রুত আউট হলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২.৪ ওভারে ২ উইকেটে ৬ রান। এরপর উইকেটে আসেন মুশফিকুর রহিম। ওপেনার লিটন দাস ও মুশফিক বেশ সাবলীলভাবেই এগোতে থাকেন। তবে তৃতীয় উইকেটে তাঁদের এই জুটি ছিল ২০ বলে ১৭ রান। ষষ্ঠ ওভারের শেষ বলে হারিস রউফের লাফিয়ে ওঠা বলে কিছু বুঝে উঠতে পারেননি মুশফিক। মুশফিকের ব্যাটে খোঁচা লেগে পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান সহজ ক্যাচ ধরেছেন। ৮ বলে ৫ রান করেছেন মুশফিক। এরপরই পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহকে নিয়ে ভালোভাবেই এগোতে থাকেন লিটন। প্রথম ১০ ওভারে ৩ উইকেটে ৩৭ রান করেছে বাংলাদেশ। আর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে সাকিবের দলের স্কোর ৩ উইকেটে ৪৮ রান। মাহমুদউল্লাহ ১৩ রানে আর ২৫ রানে অপরাজিত আছেন লিটন।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৮ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে