
বিশ্বকাপ অভিযানের শুরুতেই আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিক যেমন আলোচনায় ছিল, তেমনি বিতর্কের জন্ম দিয়েছে প্রথমার্ধের একটি ট্যাকলও। ওই ঘটনায় আর্জেন্টাইন অধিনায়কের লাল কার্ডের দাবি তুলেছিলেন আলজেরিয়ার খেলোয়াড়েরা। তবে রেফারিং বিশ্লেষক পিসি অলিভেইরার মতে, ঘটনাটি লাল কার্ডের পর্যায়ে পড়েনি।
কানসাস সিটিতে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচটিতে আর্জেন্টিনাকে জেতানোর পাশাপাশি বেশ কিছু রেকর্ডও গড়েছেন মেসি। তবে বিতর্কিত ট্যাকলের কারণে কিছুটা সমালোচিতও হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচের ৩০ মিনিটে সেই বিতর্কিত ঘটনাটি ঘটে। আক্রমণভাগে একটি পাস ভুল করার পর বল চলে যায় আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির কাছে। বল নিয়ন্ত্রণে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় মেসির ট্যাকলে তাঁর ডান পায়ের কাফে আঘাত লাগে।
আঘাত পাওয়ার পর ব্যথায় কাতর মান্দি সঙ্গে সঙ্গে মেসির বিরুদ্ধে লাল কার্ডের দাবি জানান। আলজেরিয়ার অন্য খেলোয়াড়েরাও একই দাবি তোলেন। কিন্তু পোলিশ রেফারি সাইমন মার্চিনিয়াক ফাউলের বাঁশি বাজালেও কোনো কার্ড দেখাননি। ভিএআরের সহায়তা না নিয়ে খেলা পুনরায় শুরু করার সিদ্ধান্তও নেন তিনি, যা নিয়ে আলজেরিয়ানদের মধ্যে অসন্তোষ দেখা যায়।
ম্যাচ শেষে ঘটনাটি নিয়ে নিজের ব্যাখ্যা দেন ব্রাজিলের গ্লোবোর রেফারিং বিশ্লেষক অলিভেইরা। তাঁর মতে, মেসির ট্যাকলটি হলুদ কার্ড পাওয়ার মতো হলেও লাল কার্ডের মতো গুরুতর ছিল না। অলিভেইরা বলেন, ‘এই ট্যাকলের জন্য হলুদ কার্ড প্রাপ্য ছিল। এটি ছিল বেপরোয়া চ্যালেঞ্জ, যা ফুটবলের আইন অনুযায়ী এমন একটি পদক্ষেপ, যেখানে খেলোয়াড় প্রতিপক্ষের জন্য সম্ভাব্য ঝুঁকি বা পরিণতি বিবেচনা করে না। ট্যাকলটির তীব্রতা ছিল মাঝারি পর্যায়ের। লাল কার্ড দেখানোর মতো অতিরিক্ত শক্তি বা সহিংসতা এতে ছিল না।’

চট্টগ্রাম থেকে লিডসের দূরত্ব ৮০০০ কিলোমিটারের বেশি। বিশাল এই দূরত্ব ঘুচিয়ে দুই জায়গাতেই দেখা গেল বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার চিত্র। দুই ম্যাচেই প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ব্যাটিং ব্যর্থতায় চট্টগ্রামের সাগরিকায় অজিদের কাছে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।
১২ মিনিট আগে
বিশ্বকাপের মঞ্চে আরও একটি স্মরণীয় দিন উপহার দিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে স্পর্শ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ১৬ গোল নিয়ে এখন দুজনই রয়েছেন যৌথভাবে শী
১ ঘণ্টা আগে
কুপার কনোলি নামটা আন্তর্জাতিক ক্রিকেট এখনও তেমন পরিচিত নয়। তবে সঙ্গত কারণেই অস্ট্রেলিয়ার এই তরুণ ব্যাটারের নামটা লম্বা সময় ধরে মনে রাখবে বাংলাদেশ। তাঁর ব্যাটিংয়েই যে টানা দুই ম্যাচে ভুগতে হলো বাংলাদেশেকে। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কনোলির ব্যাটে চড়ে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পরই অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে তাওহীদ হৃদয়ের। তবে সেটি পরিকল্পনার অংশ ছিল না। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে নিয়মিত অধিনায়ক লিটন দাসকে। তাঁর অনুপস্থিতিতেই নেতৃত্বের দায়িত্ব এসে পড়ে হৃদয়ের কাঁধে
৪ ঘণ্টা আগে