বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন আলোচিত ঘটনার কারখানা! এশিয়ার দুই দলের এবারের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও ব্যতিক্রম নয়। বহুল আলোচিত ‘টাইমড আউট’ নিয়ে বাংলাদেশ-লঙ্কানদের পাল্টা উদযাপন তো রয়েছেই। দুই দলের ক্রিকেটাররা আইসিসির থেকে শাস্তিও পাচ্ছেন । যার মধ্যে এখন শাস্তি পেয়ে আলোচনায় ওয়ানিন্দু হাসারাঙ্গা।
আইসিসি গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিষিদ্ধ হাসারাঙ্গা। লঙ্কান লেগস্পিনারের নিষিদ্ধের ঘটনায় আলোচনায় আসছে সদ্য সমাপ্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। চট্টগ্রামে গত পরশু সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আম্পায়ারিং নিয়ে কটাক্ষ করায় আইসিসির আচরণবিধির ২.৮ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে। ম্যাচ ফির ৫০ শতাংশের পাশাপাশি নামের পাশে যুক্ত হয় তিনটি ডিমেরিট পয়েন্ট। তাতে গত ২৪ মাসের মধ্যে আটটি ডিমেরিট পয়েন্ট হলো তাঁর। নিয়ম অনুযায়ী, আটটি ডিমেরিট পয়েন্ট চারটি নিষেধাজ্ঞা পয়েন্টে রূপ নেবে। ফলে তিনি দুই টেস্ট বা চার ওয়ানডে কিংবা চারটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হবেন (যে কোনো সংস্করণের ম্যাচের আগে)। টেস্ট দলে রাখার কারণে তাঁর নিষেধাজ্ঞা কার্যকর হবে এ সিরিজেই। যদি অবসর ভেঙে টেস্টে না ফিরতেন, তখন হাসারাঙ্গার নিষেধাজ্ঞা কার্যকর হতো টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক হাসারাঙ্গাকে ছাড়াই তখন বিশ্বকাপের গ্রুপ পর্ব খেলতে হতো লঙ্কানদের। টেস্টের দল তাই লঙ্কানরা ঘোষণা করেছে শেষ ওয়ানডের দিনই। সাত মাস আগে টেস্ট থেকে অবসর নেওয়া হাসারাঙ্গাকে ফেরানো হয় তখন। অথচ ওয়ানডে সিরিজের দল লঙ্কানরা ঘোষণা করে ২০ ঘণ্টা আগে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই আম্পায়ারিং নিয়ে আচরণবিধি ভেঙে কঠোর শাস্তি পেয়েছিলেন হাসারাঙ্গা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আম্পায়ারকে অন্য চাকরি দেখতে বলে টি-টোয়েন্টিতে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান তিনি। তাঁর (হাসারাঙ্গা) অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন চারিথ আসালাঙ্কা। হাসারাঙ্গা প্রথম দুই ম্যাচে থাকছেন না দেখেও তাঁকে দলের সঙ্গে নিয়ে আসে লঙ্কানরা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে সিলেটের চা বাগানে টি-টোয়েন্টি সিরিজের ট্রফিও উন্মোচন করেন হাসারাঙ্গা ৷
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হাসারাঙ্গা যতটা নিয়মিত, টেস্টে ততটা নন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে লঙ্কান লেগস্পিনার সবশেষ ম্যাচ খেলেন ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে। ৪ টেস্টের ক্যারিয়ারে নেন ৪ উইকেট, বোলিং গড় ১০০.৭৫।
আরও পড়ুন:

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২৬ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১২ ঘণ্টা আগে