ভক্ত-সমর্থকদের থেকে বাঁচার জন্য খেলোয়াড়েরা নানা রকম ছদ্মবেশ ধারণ করে থাকেন। ২০২৩ বিশ্বকাপে সূর্যকুমার যাদবও ছদ্মবেশ ধারণ করেছেন। আর ছদ্মবেশে থেকে ভারতীয় এই মিডল অর্ডার ব্যাটার যা করেছেন, তা রীতিমতো অবাক করার মতো। মাঠের পারফরম্যান্সে অবশ্য অবাক করার মতো কিছু করতে পারেননি তিনি।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। তার আগে গতকাল নিজের শহর মুম্বাইয়ে মাস্ক, সানগ্লাস, টুপি পরে ভারতের টিম হোটেলে সতীর্থদের সঙ্গে মজা করেছেন সূর্যকুমার। এরপর ক্যামেরা হাতে বের হয়ে ছদ্মবেশে ভক্ত-সমর্থকদের সাক্ষাৎকার নিতে বেরিয়ে পড়েন ভারতীয় এই ব্যাটার। মেরিন ড্রাইভে এক ভদ্রলোককে সূর্যকুমার জিজ্ঞেস করেছেন, ‘স্থানীয় ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মা, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, শার্দুল ঠাকুর কার খেলা আপনার পছন্দ?’ সেই ভদ্রলোক উত্তর দিয়েছেন রোহিত শর্মা বলে। এ ছাড়া ভক্ত-সমর্থকেরা প্রিয় ক্রিকেটারের নাম বলতে গিয়ে কেউ বিরাট কোহলির নাম বলেছেন। আবার কেউবা জসপ্রীত বুমরার নাম উল্লেখ করেছেন। এর মধ্যে এক ভক্ত বলেন, ‘সূর্যর খেলার উন্নতি করা উচিত। তাঁকে আরও বেশি রান করতে হবে।’ তবে ভক্তের সেই কথামতো খেলতে পারেননি সূর্যকুমার। ৪২তম ওভারের দ্বিতীয় বলে দিলশান মাদুশঙ্ককে পুল করতে যান ভারতীয় এই ব্যাটার। লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিস ক্যাচ ধরলেও উইকেটটা নিতে হয়েছে রিভিউর সাহায্যে। ৯ বলে ২ চারে ১২ রান করেছেন ভারতীয় এই ব্যাটার। আর ভারত করেছে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান।
দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও এবারই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসেছেন সূর্যকুমার। ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম ম্যাচে ৪ বলে ২ রান করেছেন। বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েছিলেন সূর্য। এরপর লক্ষ্ণৌতে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে ৪৯ রান করেছেন। ৩ ম্যাচ খেলে ২১ গড় ও ১০৫ স্ট্রাইকরেটে ওয়ানডে বিশ্বকাপে করেছেন ৬৩ রান।

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
১১ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
১২ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
১৪ ঘণ্টা আগে