
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) নতুন কার্যালয়ে আজ বসেছিল তারার মেলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালসহ এসেছেন আরও অনেকেই। অনুষ্ঠানে এসে যখন তিনি কথা বলা শুরু করেছেন, বেশ স্মৃতিকাতর হয়ে পড়েছেন তিনি।
পল্টনে বিএসপিএ-এর নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বুলবুল। বিসিবি সভাপতি কথা বলতে গিয়ে স্মৃতিরোমন্থন করা শুরু করলেন। আজ বিএসপিএ-এর অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজ যেখানে দাঁড়িয়ে কথা বলছি, তার আগে বিএসপিএকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডেকে সম্মানিত করার জন্য। যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, যখন আমি স্কুলে পড়তাম, তখন হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন যেতাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো স্কুল ক্যাম্পে যোগ দিতে। যাওয়ার পথে প্রথমে পড়ত ক্রীড়া লেখক সমিতির অফিসটা। তারপরে ছিল ক্রিকেট বোর্ডের অফিস।’
বিএসপিএ-এর অনুষ্ঠানে আজ কথা বলতে গিয়ে বুলবুল উল্লেখ করেছেন ৩৩ বছরের এক পুরোনো ঘটনা। যে প্রতিষ্ঠান তাঁকে সেরা ক্রিকেটারের স্বীকৃতি দিয়েছিল, সেটা তাঁর ক্যারিয়ারের উন্নয়নে অনেক বড় অবদান রেখেছিল বলে মনে করেন তিনি। বিসিবি সভাপতি বলেন, ‘বিএসপিএ’ই হচ্ছে আমাদের ক্রীড়া লেখক সমিতি। যে ক্রীড়া লেখক সমিতি ১৯৯২ সালে প্রথম আমাকে স্বীকৃতি দিয়েছিল আমি একজন ভালো ক্রিকেটার। ক্রিকেটার হিসেবে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছিলাম তার পরে। বিএসপিএ বা তৎকালীন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতিকে ধন্যবাদ জানাই আমাকে ও যেভাবে ক্রীড়াঙ্গনকে পুরস্কৃত করা শুরু করেছিলেন তাঁরা, সেটা আমাদের এগিয়ে যাওয়ার পথে সহায়তা করেছে।
বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার শেখ মোহাম্মদ আসলামকে নিয়েও বুলবুল আজ স্মৃতিচারণা করেছেন। বিএসপিএ-এর নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বিসিবি সভাপতি বলেন, ‘একটু নস্টালজিক হয়ে যাই, যখন আসলাম ভাইকে দেখছিলাম। দাঁড়িয়ে কথা বলছিলাম। সত্যি বলতে আমার আর আসলাম ভাইয়ের ফুটবলের জন্ম হয়েছিল এ জায়গা থেকেই। এই জায়গায় ছিল ফুটবল ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। আসলাম ভাই অনেক বড় ফুটবলার ছিলেন আর আমি একই ক্লাবে ছিলাম। এখানেই ফুটবল ক্লাব ছিল। মতবিনিময় করছিলাম আমরা।’
পল্টনের জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে আজ যে বিএসপিএ-এর নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান হয়েছে, সেটা এক সময় বিসিবির পুরোনো অফিস ছিল। অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদেরকে নতুন এই অফিস দেখেশুনে রাখতে বলেছেন বুলবুল, ‘আজ আবারও বলছি যে আমাদের অফিসটা হয়তো আপনারা ব্যবহার করছেন। যেটা আমাদের ক্রিকেট বোর্ডের আগের অফিস ছিল। আমাদের ক্রিকেটের জন্ম হয়েছিল এখানে। সেই ক্রিকেট বোর্ড এখন টেস্ট খেলছে। ক্রিকেট ও খেলাধুলার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের এই মুহূর্তে অনেক পরিচিতি। আমাদের অফিসটা লিজ দিলাম আপনাদের কাছে। দেখে রাখবেন। মাঝেমধ্যে আসার সুযোগ করে দিয়েন। এখানে এসে স্মৃতি রোমন্থন করব।’
বিসিবির সাবেক অফিসের কথা বলতে গিয়ে বুলবুল আজ পুরোনো এক ঘটনার কথা উল্লেখ করেছেন। বিসিবি সভাপতি বলেন, ‘শাকিল ভাই একটা গল্প করতেন সব সময়। এমসিসির কর্মকর্তারা এসেছিলেন ক্রিকেট বোর্ডের সঙ্গে সভা করতে। সেখানে ছিলেন শাকিল ভাই। সাধারণ সম্পাদক ছিলেন আশরাফুল ভাই-রোজ ভাইয়েরা। সভা সাড়ে ৯টার সময় শুরু হওয়ার কথা ছিল। ইংল্যান্ডের লোকেরা এসেছিলেন ৯টার সময়। এসে তাঁরা এতটাই জীর্ণ অবস্থা দেখেন যে একটা কক্ষকে ভাগ করে দুইটা কক্ষ করা হয়েছিল। জয়নাল আর আনোয়ার সেখানে ঘুমাচ্ছিল। তাদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে শাকিল ভাই সভার ব্যবস্থা করেছিলেন।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
১৯ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২৮ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২ ঘণ্টা আগে