
মাঠের পারফরম্যান্সের মতোই যেন ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কখন যে কী ঘটে, সেটা আগে থেকে অনুমান করা মুশকিল। কখনো কখনো ম্যাচ বয়কটের ঘোষণা দিলেও ঠিকই মাঠে নামেন ক্রিকেটাররা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলেরাও সেই দাবি করেছেন।
ইমরান খানের ছেলে যে প্রসঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল, সেটা মূলত লর্ডস টেস্টের ঘটনা নিয়ে। সেসময় স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার মাইকল আথারটনকে সাক্ষাৎকার দিয়েছিলেন ইমরানের দুই ছেলে সুলাইমান খান ও কাসিম খান। সেই সাক্ষাৎকার ইস্যুতে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত লর্ডসে দ্বিতীয় টেস্টে খেলেছিল পাকিস্তান-ইংল্যান্ড। গতকাল যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া এক সাক্ষাৎকারে কাসিম বলেন, ‘তারা নিজেরাই (পিসিবি) একেবারে বোকা বনে গেছে।’
আথারটনকে দেওয়া সাক্ষাৎকার যে আলোড়ন তুলবে, সেটা আগে থেকেই সুলাইমানের ধারণা ছিল। কিন্তু সেটা যে লর্ডস টেস্টের ওপর প্রভাব ফেলবে, তা অনুমান করতে পারেননি ইমরানের ছেলে। ‘দ্য টেলিগ্রাফ’কে সুলাইমান বলেন, ‘আমি যেকোনো এক ধরনের প্রতিক্রিয়া আশা করেছিলাম। কিন্তু তারা যে এত দূর ভাববে, মাঠে না নামার হুমকি দেবে, সেই চিন্তা করিনি।’
প্রতিবেদন অনুযায়ী ইমরানের সাক্ষাৎকারটি নিয়ে পিসিবি অসন্তুষ্ট ছিল। এই সম্প্রচার ঠেকানোর চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত লর্ডস টেস্ট চলা অবস্থায় সাক্ষাৎকারটি সম্প্রচারিত হওয়ার পর ইংল্যান্ড ও পাকিস্তানের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে পাকিস্তান দল আর মাঠে নামবে না। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) হস্তক্ষেপের পর ম্যাচটি হয়েছিল।
ইমরানের দুই ছেলের সাক্ষাৎকার নিয়ে পিসিবি এমন প্রতিক্রিয়া দেখাবে, তাতে রীতিমতো অসন্তুষ্ট সুলাইমান। ‘দ্য টেলিগ্রাফ’কে পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেটারের ছেলে বলেন, ‘২২ বছর ইংল্যান্ডে বসবাস করা পাকিস্তানের সাবেক একজন খেলোয়াড়কে নিয়ে করা একটি সাক্ষাৎকার সরানোর নির্দেশ দেওয়া পিসিবির এখতিয়ারের মধ্যে পড়ে না। এখানে রাজনীতি নিয়ে কথা বলা হয়নি। বরং মানবিক পরিস্থিতি ও তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলা হয়েছে।’
লর্ডস টেস্ট বয়কটের ব্যাপারেও পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং টেস্টের সাবেক প্রধান কোচ সরফরাজ আহমেদকেও জিজ্ঞেস করা হয়েছিল। তাঁরা (বাবর-সরফরাজ) দুজনেই জানিয়েছিলেন বলেন, ম্যাচ বর্জনের ব্যাপারে কিছুই জানতেন না। তাতেই বোঝা গিয়েছিল যে ক্রিকেটারদের না জড়িয়ে প্রশাসনিক পর্যায়েই আলোচনাটা সীমাবদ্ধ ছিল।
হেডিংলিতে প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে পাকিস্তানকে প্রথম টেস্টে হারিয়েছে ইংল্যান্ড। লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে জিতে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করেছে ইংলিশরা। পরশু এজবাস্টনে শুরু হবে তৃতীয় টেস্ট। পাকিস্তান এবার নামবে ধবলধোলাই এড়াতে।

ফুটবলকে বিদায় বলার পর কী করবেন ক্রিস্টিয়ানো রোনালদো—এ নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। এখনই এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া মুশকিল। তবে মাঠের বাইরে তাঁর পরবর্তী গন্তব্য হিসেবে আলোচনায় এসেছে হলিউড।
৩ মিনিট আগে
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ইংল্যান্ডের কোচিং সেটাপে যুক্ত হলেন কেভিন পিটারসেন। ইংল্যান্ডের মেন্টর হলেন পিটারসেন। ১২ বছর পর ইংলিশদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পুনরায় ফিরলেন আলোচিত এই ক্রিকেটার।
৩৩ মিনিট আগে
ফুটবলের সবচেয়ে আলোচিত দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে একই দলের হয়ে খেলতে দেখার অপেক্ষা এবার শেষ হতে যাচ্ছে। কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে প্রথমবারের মতো একই দলের জার্সিতে মাঠে নামতে সম্মতি দিয়েছেন আর্জেন্টাইন ও পর্তুগিজ এই দুই তারকা।
১ ঘণ্টা আগে
বার্সেলোনার হয়ে ২০ বছরেরও বেশি সময় খেলেছিলেন লিওনেল মেসি। দীর্ঘ এই ক্যারিয়ারে কত জনকে সতীর্থ হিসেবে পেয়েছেন সেটা হয়তো আর্জেন্টাইন ফুটবলারের হিসেব করে বের করা কঠিন। এবার মেসির সাবেক বার্সা সতীর্থ ক্রিশ্চিয়ান তেলো অবসরের ঘোষণা দিয়েছেন।
২ ঘণ্টা আগে