
নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে চমক হিসেবে আছেন রুবাইয়া হায়দার ঝিলিক। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি। ফেরানো হয়েছে নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তারকে। তবে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা. জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইশমা তানজিম।
টি-টোয়েন্টি খেললেও ওয়ানডেতে এখনো অভিষেক হয়নি রুবাইয়ার। ব্যাটার ও উইকেটরক্ষক হিসেবে ধারাবাহিকতা কারণে প্রথমবার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন তিনি। দুটি ম্যাচ খেলা ১৭ বছর বয়সী নিশিতা দলের সর্বকনিষ্ঠ সদস্য। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বিশ্বকাপ দলে জায়গা করে নেন সুমাইয়া।
নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেন, ‘রুবাইয়া কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জায়গা অর্জন করেছে। গত ছয় মাসে দুর্দান্ত উন্নতি করেছে সে। তাকে রিজার্ভ কিপার ও বিকল্প ওপেনার হিসেবে দেখছি। নিশিতা এখনো তরুণী, তবে দারুণ পরিপক্কতা নিয়ে বোলিং করে থাকে। সে ধারাবাহিক, চাপের সময় শান্ত থাকে। বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে বাড়তি সুবিধা পেয়ে থাকে। এই অভিজ্ঞতা আমাদের স্পিন আক্রমণের গভীরতা যোগ করবে।’
সাজ্জাদ আরও বলেন, ‘সুমাইয়া বেশ কয়েকদিন ধরেই দুয়ারে কড়া নাড়ছিল। তার দক্ষতা ও ফিল্ডিং মানদণ্ড মিলিয়ে টপ অর্ডারে ভালো অলরাউন্ড অপশন এনে দিয়েছে।’
৩০ সেপ্টেম্বর শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। টুর্নামেন্টের মূল আয়োজক ভারত হলেও সেখানে খেলবে না পাকিস্তান দল। হাইব্রিড মডেলে তাই আয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কাও।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক) নাহিদা আক্তার, ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার।

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। প্রিটোরিয়ায় গত পরশু ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। একই মাঠে আজ ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে ভিন্ন গল্প লিখল বাংলাদেশ। ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) বিপক্ষে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মে
২ ঘণ্টা আগে
ডারবান থেকে পিটারমারিজবার্গ—ভেন্যু বদলালেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের ওয়ানডে সিরিজের ফলটা থেকে গেছে একই। আরও একবার বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আজ পিটারমারিজবার্গে তৃতীয় ওয়ানডেতে ৩৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
২ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দলকে আরও শক্তিশালী করতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়েও কম আলোচনা হয়নি। তবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে আলোচনা তো অত সহজে থামার নয়। এই ম্যাচের সঙ্গে যে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। এবার জানা গেল চমকে যাওয়ার মতো এক তথ্য। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের চুরি করা ব্যানার
৩ ঘণ্টা আগে