সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ মারলন স্যামুয়েলস। আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘন করায় ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটারকে ছয় বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।
২০২১ সালের সেপ্টেম্বরে স্যামুয়েলসের বিরুদ্ধে চারটি অভিযোগে অভিযুক্ত করে আইসিসি। এ বছরের আগস্টে তাঁর বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণিতও হয়। তারই ফলশ্রুতিতে আজ দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ব্যাটারকে ছয় বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। শাস্তি এ বছরের ১১ নভেম্বর থেকে ধরা হবে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ার স্যামুয়েলসের। সব মিলিয়ে দেশের হয়ে তিন শতাধিক ম্যাচ খেলেছেন তিনি। ওয়ানডেতে দলকে নেতৃত্বও দিয়েছেন ১৭ সেঞ্চুরির মালিক। ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর দুর্দান্ত ব্যাটিংয়েই চ্যাম্পিয়ন হয় ক্যারিবিয়ানরা।
যে চারটি আইন ভঙ্গ করেছেন স্যামুয়েলস—
অনুচ্ছেদ ২.৪. ২ অনুযায়ী কোনো প্রকার উপহার, অর্থ প্রদান, আতিথেয়তা বা অন্যান্য সুবিধা ক্রিকেটে বদনাম ঘটাতে পারে এমন তথ্য দুর্নীতি দমন কর্মকর্তাকে জানাতে ব্যর্থ হয়েছেন তিনি।
অনুচ্ছেদ ২.৪. ৩ অনুযায়ী ৭৫০ মার্কিন ডলার বা তার বেশি মূল্যের আতিথেয়তার রসিদ প্রকাশ করতে ব্যর্থ হওয়া।
অনুচ্ছেদ ২.৪. ৬ অনুযায়ী দুর্নীতি দমন কর্মকর্তার তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া।
অনুচ্ছেদ ২.৪. ৭ অনুযায়ী তদন্তে প্রাসঙ্গিক হতে পারে এমন তথ্য গোপন করার মাধ্যমে দুর্নীতি দমন কর্মকর্তার তদন্তে বাধা বা বিলম্ব করা।

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগ নতুন নয়। অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটি দোষী প্রমাণিত হয়েছে। ১১৫ অভিযোগের মধ্যে ১১৪টিতেই ম্যান সিটির দোষ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে আর্জেন্টিনা দলকে বিদায় বললেও এখনো লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলে ইতি ঘটেনি। অক্টোবরে দেখা যাবে তাঁর ‘ওয়ান লাস্ট ড্যান্স’। আর্জেন্টাইন তারকার বিদায়ী ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের কৌতূহলের যেন শেষ নেই। কোন জার্সি পরে খেলবেন, সেটার ডিজাইন কেমন—অবশেষে সব আজ জানা গেল।
৭ ঘণ্টা আগে
দুর্ঘটনা আরেকটু হলে ঘটেই যেত। ২৫ বছর পর অস্ট্রেলিয়ার কাছে ব্রাজিলের হার কেবল ছিল সময়ের ব্যাপার। কিন্তু অল্পের জন্য হার এড়িয়েছে ব্রাজিল। কুইনসল্যান্ডের কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ম্যাচ ড্রয়ের পর মাঠ নিয়ে অভিযোগ করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের পর ফেডারেশন কাপেও ড্র দিয়ে শুরু করল আবাহনী লিমিটেড। নতুন মৌসুমের প্রথম লিগ ম্যাচে পিডব্লিউডির সঙ্গে ১-১ গোলে ড্র করা আকাশি-নীলরা এবার একই ব্যবধানে পয়েন্ট ভাগ করেছে নবাগত চট্টগ্রাম সিটি এফসির সঙ্গে।
৭ ঘণ্টা আগে