নিজেদের রেকর্ড ভেঙে নতুন করে গড়ার সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজের সামনে। পার্থে অস্ট্রেলিয়ার দেওয়া ৪৯৮ রানের লক্ষ্য তাড়া করে জিততে ওয়েস্ট ইন্ডিজের আজ পঞ্চম দিনে দরকার ছিল ৩০৬ রান। হাতে ছিল ৭ উইকেট। তবে নাথান লায়নের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ যেতে পারেনি লক্ষ্যের ধারেকাছেও। প্রথম টেস্টে ক্যারিবীয়দের ১৬৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
১৯২ রানে ৩ উইকেটে পঞ্চম দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ আজ তাদের চতুর্থ উইকেট হারিয়েছে খুব দ্রুতই। দলীয় ২০৭ রানে চতুর্থ ব্যাটার হিসেবে ড্রেসিংরুমে ফেরেন কাইল মায়ার্স। এই উইকেট তুলে নেন লায়ন। মায়ার্সকে আউট করার পর দ্রুতই সেঞ্চুরিয়ান ক্রেগ ব্র্যাথওয়েটের উইকেটও তুলে নেন লায়ন। ১১০ রান করে ড্রেসিংরুমে ফেরেন ক্যারিবীয় অধিনায়ক। ব্রাথওয়েটের পর জ্যাসন হোল্ডার, জোশুয়া ডা সিলভা—এই দুটো উইকেটও হারায় উইন্ডিজরা।
৩ উইকেটে ১৯২ রান থেকে ৭ উইকেটে ২৩৩ রান—এই ৪১ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একরকম ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর অষ্টম উইকেটে রস্টন চেজ ও আলজারি জোসেফের ৮২ রানের জুটিতে মূলত ব্যবধান কমায় ক্যারিবীয়রা। ৪৩ রান করা জোসেফকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ট্রাভিস হেড। আর ১১১তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে টানা ২ উইকেট নিয়ে উইন্ডিজদের কফিনে শেষ পেরেক ঠোকেন লায়ন। ১১০.৫ ওভার ব্যাটিং করে ৩৩৩ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ান এই অফস্পিনার ১২৮ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট।
ম্যাচসেরা হয়েছেন মারনাস লাবুশেন। প্রথম ইনিংসে ২০৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০৪ রান করে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ৪ উইকেটে ৫৯৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। এরপর ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৮২ রানে ঘোষণা করেছিল ইনিংস।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে