
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শুরুতেই বাগড়া দিল বৃষ্টি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচটি একটি বলও মাঠে না গড়িয়ে পরিত্যক্ত ঘোষিত হয়েছে। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে।
ম্যাচের শুরুতে বৃষ্টির শঙ্কা থাকলেও নির্ধারিত সময়েই টস সম্পন্ন হয়। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। তবে টস পর্ব শেষ হওয়ার কিছুক্ষণ পরই শুরু হয় প্রবল বর্ষণ। পরিস্থিতি বিবেচনায় দ্রুতই পুরো মাঠ কাভারে ঢেকে দেওয়া হয়।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। বাংলাদেশ সময় রাত ৮টা ৪০ মিনিট থেকে ওভার কাটা শুরু হয়। অন্তত ৫ ওভারে ম্যাচ খেলতে হলে রাত ১০টা ৪৬ মিনিটের মধ্যে খেলা শুরু করতে হতো। কিন্তু বৃষ্টির দাপট না কমায় সেই সম্ভাবনাও ফিকে হয়ে যায়।
অবশেষে পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। এই ড্রয়ের ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে। সুপার এইটে এই দু’দলের বাকি প্রতিপক্ষ হচ্ছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা।

হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে আছেন হামজা চৌধুরী। ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে তিনি খেলতে পারবেন কি না যথেষ্ট সংশয় আছে। বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা অবশ্য আশাবাদী তাঁকে (হামজা) পাওয়ার ব্যাপারে।
৩ ঘণ্টা আগে
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব ক্রীড়াঙ্গনে পড়ে থাকে বরাবরই। ক্রিকেটও এর ব্যতিক্রম নয়। যদিও এখন পর্যন্ত তেমন কোনো ইঙ্গিত মিলছে না। সম্প্রতি টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ক্ষমতায় আসার আগেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গত অক্টোবরে অনুষ্ঠিত
৩ ঘণ্টা আগে
আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে পারেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে তাকে আবারও লাল-সবুজ জার্সিতে দেখার গুঞ্জন জোরালো হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ফেরানোর ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিলেও পুরো বিষয়টি এখন নির্ভর করছে আইনি জটিলতা ও সরকারের সিদ্ধান্ত
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ মুখোমুখি পাকিস্তান ও নিউজিল্যান্ড। কলম্বোর ঐতিহ্যবাহী আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে টসের পরেই বেরসিক বৃষ্টির বাগড়ায় থমকে আছে মাঠের লড়াই। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণ
৪ ঘণ্টা আগে