
বিগ ব্যাশ লিগে অভিষেকের অপেক্ষা ফুরাল বাবর আজমের। অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ২০২৫ সালের আসরের উদ্বোধনী ম্যাচেই অভিষেক হলো পাকিস্তানের সাবেক অধিনায়কের। তবে দারুণ ব্যাটিংয়ে অভিষেক স্মরণীয় করে রাখার পরিবর্তে হতাশা উপহার দিলেন বাবর।
বিগ ব্যাশের নতুন আসরে সিডনি সিক্সার্সের হয়ে খেলবেন বাবর–সেটা আগেই জানা গেছে। উদ্বোধনী ম্যাচে পার্থ স্করর্চার্সের বিপক্ষে মাঠে নামে সিডনি। পার্থের অপটাস স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে সফরকারী দল। বৃষ্টি নামায় ম্যাচের আয়ু কমিয়ে ১১ ওভারে নামিয়ে আনা হয়। পুনঃনির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান তোলে সিডনি।
ড্যানিয়েল হিউজের সঙ্গে ওপেনিং করতে নামেন বাবর। শুরুটা মোটেও ভালো হয়নি সিডনির। অ্যারন হার্ডির করা ইনিংসের প্রথম ওভারেই কোপার কনোলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন হিউজ। কোনো রান করতে পারেননি তিনি। তৃতীয় ওভারে বাবর ফিরলে চাপ বাড়ে অতিথিদের। ব্রডি কাউচের বলে লরি ইভান্সের হাতে ধরা পড়ার আগে মাত্র ২ রান করেন তারকা ব্যাটার। ৫ বল খেলেন তিনি।
দলীয় ৩৬ রানে অধিনায়ক ময়জেজ হেনরিকসের উইকেট হারায় সিডনি। শুরুর ধাক্কা সামলে সফরকারীরা বড় পুঁজি পেয়েছে মূলত জ্যাক এডওয়ার্ডস ও জ্যাক ফিলিপের ব্যাটিং ঝড়ে। ২১ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৬ রান করেন এডওয়ার্ডস। ১৮ বলে ২৮ রান এনে দেন ফিলিপে। লাচলান শর ব্যাট থেকে আসে ১৯ রান। জবাবে কনোলির ফিফটিতে জয়ের পথেই আছে পার্থ।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের মেয়ে এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নাওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়েছে দেশটির ক্রিকেটাঙ্গনে। এই ইস্যুতে এবার পিসিবিকে ধুয়ে দিলেন সাবেক তারকা ক্রিকে
১৯ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রাসি ফন ডার ডাসেন। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের গড়ে তুলতে পরামর্শক হিসেবে কাজ করার পাশাপাশি কোচিংয়েও মনোযোগ দেবেন তিনি এই টপঅর্ডার ব্যাটার।
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে খেলার পর ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের ঘটনা তো কম ঘটেনি। ঘরের মাঠে হোক বা বাইরের মাঠ, এমন কারণে তিনি বারবার খবরের শিরোনাম হয়েছেন। এ বছর চ্যাম্পিয়নস লিগে তাঁর সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগের কথা জানা গেছে। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেসতিয়ান
২ ঘণ্টা আগে
বল টেম্পারিং ইস্যুতে ফেঁসে গেছেন লাহোর কালান্দার্সের ফখর জামান। এরই মধ্যে পেয়েছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। ফখরও হাল ছাড়ার পাত্র নন। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চ্যালেঞ্জ করলেন এই বাঁহাতি ব্যাটার।
৩ ঘণ্টা আগে