টনি হেমিংকে পিচ কিউরেটর হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছরের চুক্তিতে নিযুক্ত হয়েছেন হেমিং।
এক বিবৃতিতে হেমিংয়ের সঙ্গে চুক্তির কথা জানিয়েছে বিসিবি। কিউরেটর হিসেবে হেমিং বেশ অভিজ্ঞ। আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কিউরেটর ছিলেন তিনি। দুবাই ক্রিকেট অ্যাকাডেমিতেও প্রধান কিউরেটরের দায়িত্ব পালন করেছিলেন তিনি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) কিউরেটরের কাজ করেছেন। এছাড়া পার্থের ওয়াকা ক্রিকেট গ্রাউন্ডের সয়েল অ্যাডভাইজর ও কনসালটেন্ট ছিলেন হেমিং। ওমান ক্রিকেট অ্যাকাডেমির আইসিসি পিচ কনসালটেন্টও ছিলেন তিনি। পার্থের অপটাস স্টেডিয়াম ও রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম-এই দুই স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার ছিলেন তিনি। আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির উপস্থাপক ও শিক্ষাবিদ ছিলেন হেমিং।
এর আগে ২০২২ সালে পাকিস্তানে গিয়েছিলেন হেমিং। লাহোরে পাকিস্তান-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের আগে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। পিসিবির সভাপতি ছিলেন রমিজ রাজা। পাকিস্তানের পিচের গুণগত মান বাড়ানোর ব্যাপারে স্থানীয় কিউরেটরদের সঙ্গে কাজ করেছিলেন তিনি।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে