টেস্টে আমির জামালের পথচলা খুব বেশিদিনের নয়। গত বছরের ডিসেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক হয় জামালের। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমেই জামাল ভাগ বসিয়েছেন ৪০ বছরেরও পুরোনো এক রেকর্ডে।
অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করছেন জামাল। পাশাপাশি ব্যাটিংয়েও তিনি যে অবদান রাখতে পারেন, তা তিনি দেখিয়েছেন সিডনিতে চলমান তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথম ইনিংসে ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯৭ বলে ৯ চার ও ৪ ছক্কায় করেন ৮২ রান। এরপর বোলিংয়ে তিনি ৬৯ রান খরচ করে নিয়েছেন ৬ উইকেট। তাতে একই টেস্টে ৮০ বা তার বেশি রান ও ৬ উইকেট—এই ডাবলের কীর্তি গড়ে জামাল ছুঁয়েছেন ইমরানকে।
১৯৮৩ সালে ফয়সালাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এমন ডাবলের কীর্তি গড়েছিলেন ইমরান। তৎকালীন পাকিস্তান অধিনায়ক প্রথম ইনিংসে ১২১ বলে করেন ১১৭ রান। বোলিংয়ে ৯৮ রানে নেন ৬ উইকেট। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন ইমরান। অলরাউন্ড পারফরম্যান্সে জেতেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে জামাল নিয়েছেন ১৮ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন দুইবার। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেট নিয়েছেন। যার মধ্যে প্রথম ইনিংসেই ৬ উইকেট পেয়েছেন তিনি। এরপর মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টে ৫ উইকেট পেয়েছেন পাকিস্তানের পেসার। ইনিংসে দ্বিতীয়বার ৫ উইকেট নেওয়ার কীর্তি জামাল গড়েছেন চলমান সিডনি টেস্টে।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে