
উগ্রবাদী হিন্দু্ত্বের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ড. আসিফ আজ রাতে ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে লিখেছেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
ক্রীড়া উপদেষ্টা আরও লিখেছেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিবিকে) বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ডকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।’
সিলেটে আজ রাতে জরুরি এক সভায় বসেছিলেন বিসিবির নীতিনির্ধারকেরা। সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা কালই আইসিসিকে চিঠি লিখব নিরাপত্তার বিষয়ে জানতে চেয়ে। তাদের উত্তর জেনে পরের পদক্ষেপে যাব।’
আসিফ নজরুল তাঁর পোস্টে জানিয়েছেন, এবারের আইপিএলের ম্যাচ সম্প্রচার বন্ধে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করবেন। তিনি লিখেছেন, ‘আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ!’

বিশ্বকাপের আগে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচেও দেখা যাবে না নেইমারকে। ডান পায়ের কাফ মাসলের চোট থেকে সেরে ওঠার লক্ষ্যে পুনর্বাসন প্রক্রিয়া আরও জোরদার করতে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা যাবে না ব্রাজিলিয়ান তারকাকে। এমনটাই জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো।
৪ ঘণ্টা আগে
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চ্যাম্পিয়ন নির্ধারণ হয়ে গেছে আগেই। শিরোপা জিতেছে স্কটল্যান্ড নারী দল। তবে নিয়মরক্ষার শেষ ম্যাচে নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে মাঠে নেমে বাংলাদেশের মেয়েরা উপহার দিলেন দারুণ ব্যাটিং প্রদর্শনী। সেই প্রদর্শনীর কেন্দ্রবিন্দু ছিলেন ওপেনার দিলারা আক্তার।
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক সপ্তাহ। তাঁর আগে বড় ধরনের স্বস্তির খবরই যেন পেল আর্জেন্টিনা। সাম্প্রতিক পারফরম্যান্সে উন্নতি করে আবারও কোচ লিওনেল স্কালোনির আস্থা অর্জন করেছেন রদ্রিগো দি পল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে তাঁর থাকার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি। এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার
৫ ঘণ্টা আগে
লিওনেল মেসিকে উৎসর্গ করে আঁকা একটি ম্যুরাল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলার পর স্বয়ং আর্জেন্টাইন মহাতারকার নজরে আসে। আর সেই ম্যুরালের জন্য ধন্যবাদ জানিয়ে মেসির পাঠানো ভিডিও বার্তা পেয়ে রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন শিল্পী ফেদেরিকো মেরোদো।
৬ ঘণ্টা আগে