সেন্ট ভিনসেন্টে নেপালের বিপক্ষে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে শুরুতেই কাঁপাকাঁপি অবস্থা বাংলাদেশের। ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। এরই মধ্যে তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেস শান্ত ও তাওহিদ হৃদয় ফিরেছেন ড্রেসিংরেম।
সৌম্য সরকার ব্যর্থ হওয়ায় তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধেন শান্ত। আগের দুই ম্যাচে সুবিধা করতে পারেনি তাঁদের জুটিও। আজ আরেকবার এল ওপেনিং জুটিতে পরিবর্তন—তামিমের সঙ্গে নামলেন লিটন। এই জুটিতেও ওপেনিং জুটির ভাগ্য পরিবর্তন হয়নি। টিকেছে মাত্র ১ বল!
ইনিংসের প্রথম বল দেখার চেষ্টাই করলেন না তামিম। সোমপাল কামিকে প্রথম বলেই ডাউন দ্য গ্রাউন্ডে এসে খেলতে চেয়েছিলেন। বলের সঙ্গে ব্যাটের ভালো সংযোগ না ঘটায় কামির ফিরতি ক্যাচে ফেরেন এই বাঁহাতি ব্যাটার (০)।
ইনিংসের দ্বিতীয় বলে নামতে হয়েছে অধিনায়ক শান্তকে। পজিশন পরিবর্তন করেও পাননি ছন্দ। দ্বিতীয় ওভারে দীপেন্দ্র সিং আইরির বল রক্ষাণাত্মক খেলার চেষ্টা করেন শান্ত। বলের সঙ্গে চোখের সংযোগ ছিল না একদমই। ব্যাট-প্যাডের মাঝ দিয়ে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দেয় বল।
৫ বলে ৪ রানে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শান্তর নামের পাশে আরেকটি ব্যর্থ ইনিংস যোগ হয়েছে। গ্রুপ পর্বে শান্তর চার ইনিংস—৭, ১৪, ১ ও ৪। সব মিলিয়ে এই বাঁহাতি ব্যাটারের রান ২৬। দলে বিপর্যয়ে দায়িত্ব নিতে পারেননি লিটনও। ভালো শুরুর ইঙ্গিত দিয়েও বড় করতে পারেননি ইনিংস। কামির করা পঞ্চম ওভারে অপ্রয়োজনীয় শটে বল তুলে দেন বেশ ওপরে। সহজেই বল হাতে জমা করেন নেপালের উইকেটকিপার আসিফ শেখ। ১২ বলে ১০ রান এসেছে লিটনের ব্যাট থেকে।
ষষ্ঠ ওভারে রোহিত পাউডেলের বলে সন্দ্বীপ লামিচানেকে ক্যাচ দিয়ে ফেরেন ছন্দে থাকা তাওহিদ হৃদয়। ৭ বলে করেছেন ৯ রান। পাওয়ার-প্লেতে ৪ উইকেটে ৩১ রান তোলে বাংলাদেশ। ব্যাটিং করছিলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৭ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১১ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে