
পাকিস্তান-নামিবিয়া ম্যাচের পর আইসিসি তাদের এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। সেই ছবিতে আট ক্রিকেট দলের আট অধিনায়ক একটি বাসে একজনের পর আরেকজন বসে আছেন। সবার আগে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ আর সবার শেষে পাকিস্তানের সালমান আলী আগা। আর সেটি যে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গাড়ি, তা বুঝতে কারও অসুবিধা হয় না। বাসের জানালার নিচেও লেখা আছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার এইট।
চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের আরও দুই দিন বাকি। এই পর্ব পুরোপুরি শেষ হওয়ার আগে সুপার এইটের চূড়ান্ত আট দলকে পেয়ে গেছে বিশ্বকাপ। সবার আগে সুপার এইট নিশ্চিত করে দুবারের সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এরপর ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। এই রাউন্ডের শেষ দল হিসেবে সুপার এইটের গাড়িতে উঠেছে পাকিস্তান।
গতকাল কলম্বোয় গ্রুপ প্রতিপক্ষ নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে পাকিস্তান। সাহিবজাদা ফারহানের সেঞ্চুরিতে আগে ব্যাট করে পাকিস্তান ৩ উইকেটে ১৯৯ রান তোলে। ১১টি চার ও ৪টি ছয়ে ৫৮ বলে ঠিক ১০০ রান করে অপরাজিত থাকেন ফারহান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। শেষ দিকে নেমে শাদাব খান ২২ বলে ৩৬ রান করলে নামিবিয়াকে ২০০ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। যে লক্ষ্য তাড়ায় নেমে ৯৭ রানেই অলআউট নামিবিয়া। ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন উসমান তারিখ। শাদাব খান ১৯ রানে ৩ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটাই ১০০ কিংবা তার চেয়ে বেশি রানের জয় পাকিস্তানের।
সুপার এইটে ৮ দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ১ নম্বর গ্রুপে ভারতের সঙ্গে আছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। আর ২ নম্বর গ্রুপে পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের সঙ্গে আছে বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা। ২১ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে সুপার এইট পর্ব। চলবে ১ মার্চ পর্যন্ত।
বিশ্বকাপের গ্রুপ পর্ব বলতে গেলে সেভাবে খুব একটা জমেনি। দু-একটা ম্যাচে আইসিসির পূর্ণ সদস্যদেশের টুঁটি আইসিসির সহযোগী দেশ চেপে ধরার চেষ্টা করলেও তারা সফল হতে পারেনি। ইংল্যান্ডের বিপক্ষে নেপাল, পাকিস্তানের বিপক্ষে নেদারল্যান্ডস কিংবা ইংল্যান্ডের বিপক্ষে ইতালি ডাকাবুকো ক্রিকেট খেললেও জিততে পারেনি। তাই একমাত্র ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়ার বাদ পড়া ছাড়া অন্যান্য গ্রুপ থেকে প্রত্যাশামতো দলই সুপার এইটে উঠেছে। তো গ্রুপ পর্বে যে রোমাঞ্চটা দেখা যায়নি, সুপার এইটে সেটা দেখা যাবে তো!
সুপার এইটে সব দলই শূন্য থেকে শুরু করবে, অর্থাৎ গ্রুপ পর্বের কোনো পয়েন্ট এই পর্বে কাজে আসবে না। খারাপ আবহাওয়ার কারণে যদি কোনো ম্যাচে দুই দলের অন্তত ৫ ওভার করে খেলা সম্ভব না হয়, তবে সেটি ‘পরিত্যক্ত’ ঘোষিত হবে এবং দুই দলই পাবে ১ পয়েন্ট করে। গ্রুপ পর্বের মতো সুপার এইটেও জয়ের জন্য প্রতিটি দল পাবে ২ পয়েন্ট।

ভালো হলে প্রশংসা, খারাপ পারফরম্যান্সে দর্শকদের দুয়োধ্বনি—খেলোয়াড়দের জীবনটা যে এমনই। ক্রিস্টিয়ানো রোনালদো এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন দুই দশকেরও বেশি সময় ধরে। কিন্তু এবার তিনি খেপেছেন তাঁর ওপর ঘটা কোনো ঘটনা নিয়ে নয়। প্রয়াত দিয়োগো জোতার নামে স্লোগান দেওয়ায় সামাজিকমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন
১৩ মিনিট আগে
ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর আরও এক দুঃসংবাদ পেল পাকিস্তান। এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ধীর গতির ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লুটিসি) তাদের ১১ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি।
২৬ মিনিট আগে
মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে যে গোলের বন্যা বয়ে গেছে, ব্যাপারটা তেমন নয়। ওল্ড ট্রাফোর্ডে গত রাতে হয়েছে কেবল এক গোল। সেই গোল নিয়ে হয়েছে অনেক হট্টগোল। আর্লিং হালান্ডের করা গোল নিয়ে চলছে অনেক আলোচনা-সমালোচনা। বিতর্কিত এই গোল নিয়ে অবশেষে মুখ খুলল রেফারিদের সংস্থা প্রো রেফ।
১ ঘণ্টা আগে
গোলের পর গোল। উত্তর কোরিয়ার আক্রমণ সামলাতে সামলাতে একসময় বাংলাদেশের রক্ষণভাগ যেন দিশেহারা। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে মিলি আক্তারের জন্যও সময়টা হয়ে উঠেছিল দীর্ঘ এক দুঃস্বপ্ন। একের পর এক শট এসেছে তাঁর দিকে, কিন্তু সতীর্থদের কাছ থেকে পাননি তেমন কোনো সহায়তা। শেষ পর্যন্ত ১০ গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছে বাংল
১ ঘণ্টা আগে