
কখনোবা বৃষ্টি, কখনোবা আলোকস্বল্পতা—সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ চলছে এভাবেই। ম্যাচেও কখনো বাংলাদেশ এগিয়ে থাকছে। কখনো এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। বর্তমানে সফরকারীরা ২০৪ রানের লিড নিয়েছে।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ এরই মধ্যে তিন দিন পেরিয়ে গেছে। ম্যাচে বাংলাদেশের সামনে নিউজিল্যান্ড কত রানের লক্ষ্য দেয়, সেটাই দেখার অপেক্ষা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২১৬ রানে শেষ করেছে তৃতীয় দিনের খেলা। নিক কেলি ১১৭ রানে অপরাজিত। উইকেটরক্ষক ব্যাটার মিচ হে ১১ রানে ব্যাটিং করছেন।
প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৯ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকের নামের পাশে ৬০ ওভার। তৃতীয় দিনে বাংলাদেশ ব্যাটিং করেছে ৫৭ বল। ১৯ রান যোগ করে শেষ ২ উইকেট হারিয়েছে। ৬৯.৩ ওভারে ২৬৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। যেখানে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ২৫৬ রানে অলআউট হয়েছে।
১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে নিউজিল্যান্ড ‘এ’। ১০ রানে ভেঙে যায় সফরকারীদের উদ্বোধনী জুটি। তৃতীয় ওভারের প্রথম বলে কিউই ওপেনার রিস মারিউকে (৬) ফেরান সৈয়দ খালেদ আহমেদ। তিন নম্বরে তখন ব্যাটিংয়ে নামেন কেলি। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার জো কার্টারের সঙ্গে ৯৭ রানের জুটি গড়তে অবদান রাখেন কেলি। ২৯তম ওভারের প্রথম বলে নিউজিল্যান্ড অধিনায়ক কার্টার আহত অবসর হয়ে মাঠ ছাড়েন। তাঁর নামের পাশে ৩৭ রান। বোলার ছিলেন মোহাম্মদ এনামুল হক।
কার্টার মাঠ ছাড়ার পর ব্যাটিংয়ে নামেন মুহাম্মদ আব্বাস। একপ্রান্তে দাঁড়িয়ে থাকা কেলি তখন দেখেছেন সতীর্থদের আসা-যাওয়া। ১ উইকেটে ১২৫ থেকে ৪০.৪ ওভারে ৪ উইকেটে ১৩৭ রানে পরিণত হয় নিউজিল্যান্ড ‘এ’। হাসান মুরাদের ঘূর্ণিতে পরাস্ত হয়ে আব্বাস (২), ম্যাট বয়েল (২) ও জশ ক্লার্কসন (৫) দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন। পঞ্চম উইকেটে কার্টার-কেলি পুনরায় গড়েন ৫২ রানের জুটি। ৫৮তম ওভারের চতুর্থ বলে কার্টারকে ফিরিয়ে জুটি ভাঙেন নাঈম হাসান। নিউজিল্যান্ড অধিনায়ক ১৩৮ বলে ৫ চার ও ১ ছক্কায় করেন ৫৮ রান।
কার্টার ফেরার পর দিনের বাকি অংশে খেলা হয়েছে ৫০ বল। ৬৬ ওভারে ৫ উইকেটে ২১৬ রান করেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। মুরাদ নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন খালেদ ও নাঈম।

পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
৪ ঘণ্টা আগে
নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
৫ ঘণ্টা আগে
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগে
দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন লিওনেল মেসি। ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারও তালিকায় নেই তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
৬ ঘণ্টা আগে