ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে শিমরন হেটমায়ার পরিচিত মুখ হলেও আন্তর্জাতিক ক্রিকেটে ব্রাত্য হয়ে পড়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের দলেও পাচ্ছিলেন না সুযোগ। অবশেষে প্রায় এক বছর পর উইন্ডিজ দলে ফিরছেন। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন তিনি।
ত্রিনিদাদে গতকাল শেষ হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর সীমিত ওভারের ক্রিকেট খেলবে এ দুই দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ডব্লিউ আইসিবি)। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন হেটমায়ার ও ওশান থমাস। হেটমায়ার সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বার্বাডোজে। আন্তর্জাতিক ক্রিকেটে এই বাঁহাতি ব্যাটার সর্বশেষ খেলেছেন জ্যামাইকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে। আর থমাস সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২০-এর মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে।
ভারত সিরিজের ওয়ানডে দলে ফিরেছেন জেইডেন সিলস, ইয়ানিক কারিয়া ও গুড়াকেশ মোতি। সিলস, কারিয়া ফিরেছেন সার্জারির পর পুনর্বাসন শেষে। আর পিঠের চোট কাটিয়ে মোতি ফিরেছেন। ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন নিকোলাস পুরান ও জেসন হোল্ডার। পুরান, হোল্ডার দুজনেই এ মাসে শেষ হওয়া বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছেন। বাজে পারফরম্যান্সের কারণে ২০২৩ বিশ্বকাপের টিকিট পায়নি ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারছে না দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
২৭ জুলাই বার্বাডোজে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৯ জুলাই ও ১ আগস্ট হবে বাকি দুই ওয়ানডে।
ভারত সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দল: শাই হোপ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, অ্যালিক আথানেজ, ইয়ানিক কারিয়াহ, কিসি কার্টি, ডোমিনিক ড্রেকস, শিমরন হেটমায়ার, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুড়াকেশ মোতি, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, কেভিন সিনক্লেয়ার, ওশান থমাস

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে