
না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম। আজ সকালে খুলনায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
মেহেদীর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। এই বিবৃতিতে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে।’
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ মেহেদী। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে ছিলেন তিনি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে ভারত যেতে অস্বীকৃতি জানানোয় শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। বিকল্প হিসেবে অদম্য টি-টোয়েন্টি কাপ আয়োজন করেছিল বিসিবি। এই টুর্নামেন্টটিতে লিটন দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশের হয়ে খেলেছেন মেহেদী।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মেহেদীর। ২০২১ সালে ওয়ানডে দলেও পথচলা শুরু হয় তাঁর। ৭০ টি-টোয়েন্টির ৬৮ ইনিংসে বল হাতে নিয়েছেন সমান উইকেট; ওভারপ্রতি দিয়েছেন ৬.৭৩ রান। এ ছাড়া ৪৮ ইনিংস ব্যাটিংয়ে নেমে করেছেন ৪২৭ রান; স্ট্রাইকরেট ১০১.১৮।
টি-টোয়েন্টির মতো ওয়ানডে দলে নিয়মিত হতে পারেননি মেহেদী। এই সংস্করণে বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত মাত্র ১১টি ম্যাচ খেলেছেন তিনি। ৪.৯৫ ইকোনমি রেটে তুলে নিয়েছেন ১৪ উইকেট। পাশাপাশি ১০ ইনিংসে ১২২ রান করেছেন মেহেদী।

মাঠে প্রত্যাশিত চেনা ছন্দ না মিললেও মাথেউস কুনিয়ার নাটকীয় এক গোলে হাইতির বিপক্ষে কাঙ্ক্ষিত লিড পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের শুরু থেকেই হাইতির জমাট রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হচ্ছিল সেলেসাওদের। তবে ম্যাচের ২৩ মিনিটের মাথায় ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক আক্রমণ থেকে ডেডলক ভাঙে ব্রা
১০ মিনিট আগে
ম্যাচের বয়স তখন মাত্র ৭০ সেকেন্ড। গ্যালারিতে বসা ম্যানচেস্টার সিটির মাস্টারমাইন্ড কোচ পেপ গার্দিওলা হয়তো তখনো ঠিকমতো আসনটি গ্রহণ করতে পারেননি। এর মধ্যেই স্তব্ধ হয়ে গেল স্কটল্যান্ড। ব্রাহিম দিয়াজের চমৎকার এক লফটেড পাস ধরে স্কটিশ ডিফেন্ডার গ্র্যান্ট হ্যানলিকে পুরোপুরি পরাস্ত করে বল জালে জড়ালেন ইসমাইল
৪২ মিনিট আগে

ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে গত বৃহস্পতিবার রাতে কাতারকে ৬-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে কানাডা। আর এই ঐতিহাসিক জয়ের নায়ক ২৬ বছর বয়সী স্ট্রাইকার জোনাথন ডেভিড। ম্যাচটিতে চোখধাঁধানো এক হ্যাটট্রিকে তিনি শুধু দলকে বড় জয়ই এনে দেননি, নাম লিখিয়েছেন রেকর্ডের পাতায়।
৩ ঘণ্টা আগে