
ইতিহাসের পুনরাবৃত্তি নাকি বাংলাদেশের প্রতিশোধ—এর উত্তর জানতে আর অল্প কিছু সময়ের অপেক্ষা। ২০২৩ সালে প্রথমবার আয়োজিত নারী ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। হংকংয়ের মংকং ক্রিকেট গ্রাউন্ডের সেই হারের বদলা নেওয়ার সুযোগ আজ বাংলাদেশের সামনে। ব্যাংককের তার্থাই ক্রিকেট গ্রাউন্ডে চ্যাম্পিয়ন হতে বাংলাদেশকে করতে হবে ১৩৫ রান।
এবারের নারী ইমার্জিং টিমস এশিয়া কাপে চার ম্যাচের চারটিতে জিতে ফাইনালে উঠেছে ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই অনবদ্য বাংলাদেশ আজ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে খেলছে ভারতের বিপক্ষে। ব্যাংককের তার্থাই ক্রিকেট গ্রাউন্ডে শুরুতে বাংলাদেশ ছড়ি ঘোরালেও ভারত এরপর ঘুরে দাঁড়িয়েছে। স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি জোগাড় করেছে ভারত।
ব্যাংককের তার্থাই ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রাধা যাদব। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারত ৮.১ ওভারে ৪ উইকেটে ৪৪ রানে পরিণত হয়। পঞ্চম উইকেটে তেজাল হাসাবনিস ও রাধা যাদব ৬৯ রানের জুটি গড়েন।
১৭তম ওভারের তৃতীয় বলে রাধাকে (৩৬) ফিরিয়ে জুটি ভাঙেন ফাহিমা খাতুন। তেজাল ও রাধার ৬৯ রানের জুটি ফাইনালে ভারতের ইনিংস সর্বোচ্চ জুটি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট ১৩৪ রান করেছে ভারত। পাঁচ নম্বরে নামা তেজাল ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৫১ রান করে অপরাজিত থাকেন। ৩৪ বলের ইনিংসে ৩ চার ও ২ ছক্কা মেরেছেন।
বাংলাদেশের অধিনায়ক ফাহিমা ৪ ওভারে ২৫ রানে নিয়েছেন ৪ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন। আর ভারতের ওপেনার নন্দিনী কাশ্যপ (৮) হয়েছেন রানআউট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২.১ ওভারে ১ উইকেটে ১২ রান করেছে বাংলাদেশ।

তীরে এসে তরি ডোবা বলতে যা বোঝায়, তা-ই হলো বাংলাদেশের সঙ্গে। নারী ইমার্জিং টিমস এশিয়া কাপে পুরো টুর্নামেন্টজুড়ে অপরাজিত বাংলাদেশ হোঁচট খেল ফাইনালেই। তার্থাই ক্রিকেট গ্রাউন্ডে আজ ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশের জন্য প্রতিশোধের মঞ্চটা একরকম প্রস্তুত ছিল। ভারতের বিপক্ষে বোলিংয়ে দারুণ করেছিল বাংলাদ
১৪ মিনিট আগে
দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর লক্ষ্যেই যেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন আমিনুল হক। দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত যতবার সংবাদ সম্মেলন করেছেন বা সংবাদমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়েছেন, তিনি তাঁর কর্মপরিকল্পনার কথা উল্লেখ করেছেন। ভবিষ্যতে কী কী করবেন, আজ সেটার এক রূপরেখা উপস্থাপন
৩৯ মিনিট আগে
না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম। আজ সকালে খুলনায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে এসে পরিবেশের সঙ্গে তখনো ঠিকঠাকভাবে মানিয়ে নিতে পারেননি। এর মধ্যেই সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীকে উড়াল দিতে হলো আরেক দেশে। এশিয়ান কাপ খেলতে আজ দ্বিতীয় দিনের মতো অস্ট্রেলিয়ায় অনুশীলন করেছে বাংলাদেশ দল।
২ ঘণ্টা আগে