ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে বেশ আলোচনা চলছে বিশ্ব ক্রিকেটে। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল আথারটনের পর ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলা সাবেক অস্ট্রেলিয় ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টও টুর্নামেন্টটির আধিপত্য নিয়ে কথা বলেছেন। তাঁদের মতে লিগটির একক আধিপত্য অনন্যা ফ্র্যাঞ্চাইজির জন্য হুমকিস্বরূপ। তবে এদের কথার সঙ্গে একমত নন সাকিব আল হাসান। নিউইয়র্কে এক অনুষ্ঠানে সাকিব জানিয়েছেন, আবেগ দিয়ে আইপিএলকে বিচার করা যাবে না।
টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তার পেছনে আইপিএলের অবদান অনস্বীকার্য। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার জন্য সব ক্রিকেটারই মুখিয়ে থাকেন। বিশ্ব ক্রিকেটের তারকা খেলোয়াড়দের মিলনমেলা বসে এই টুর্নামেন্টে। ড্রেসিংরুমে অনেক কিছু শেখার সুযোগ থাকে। সবকিছু মিলিয়ে সাকিব বলেছেন, ‘আবেগ দিয়ে আইপিএলকে বিবেচনা করা যাবে না। এটি এমন এক মঞ্চ যেখানে সবাই খেলতে চায়। এখানে খেলে অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়।’
আইপিএলের বিশালতা বোঝাতে নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন সাকিব। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ভারতীয় ফ্র্যাঞ্চাইজির অবদানের কথা বলেন তিনি। সাকিব বলেন, ‘বিশ্বকাপের আগে সেখানে দেড় মাস বসেছিলাম। ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলাম কম। তবে বিশ্বসেরাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। পরে বিশ্বকাপে সেটা কাজে দিয়েছে। ওখানে না গেলে জানতে পারতাম না বিশ্ব ক্রিকেটকে তারা কিভাবে লিড করে। তাই শুধু আইপিএল নয় অন্য যেকোনো টুর্নামেন্টকে বয়কট করার কোনো মানে হয় না।’
সাকিব আইপিএলে প্রথম সুযোগ পেয়েছিলেন ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক ৯ মৌসুম খেলেছেন আইপিএলে। এর মধ্যে ২০১৮ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এক মৌসুম খেলে আবার কলকাতায় ফেরেন। ৩৫ বছর বয়সী অলরাউন্ডার কলকাতার হয়ে দুই বার চ্যাম্পিয়ন হয়েছেন।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৩ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৪ ঘণ্টা আগে