সাদা পোশাকে দারুণ ছন্দে আছেন মারনাস লাবুশেন। পার্থে আজ শুরু হওয়া অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টেও রানফোয়ারা ছুটিয়েছেন লাবুশেন। দুর্দান্ত এক সেঞ্চুরি করে প্রথম দিনটা অস্ট্রেলিয়ার করে রাখলেন এই ব্যাটার। প্রথম দিন অস্ট্রেলিয়া শেষ করেছে ২ উইকেটে ২৯৩ রানে।
পার্থ স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। দলীয় ৯ রানেই ভেঙে যায় অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের পঞ্চম বলেই ডেভিড ওয়ার্নারকে বোল্ড করে দেন জেইডেন সিলস। মাত্র ৫ রান করেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার। এরপর তিন নম্বরে উইকেটে আসেন মারনাস লাবুশেন। আরেক ওপেনার উসমান খাজাকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন লাবুশেন। দ্বিতীয় উইকেটে খাজা-লাবুশেন যোগ করেন ১৪২ রান। খাজাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন কাইল মায়ার্স। ৬৫ রান করেন অস্ট্রেলিয়ান এই বাঁহাতি ওপেনার। যা তাঁর টেস্ট ক্যারিয়ারের ১৮তম ফিফটি।
খাজা-লাবুশেনের জুটি ভাঙার পর উইকেটে আসেন স্টিভ স্মিথ। স্মিথকে নিয়ে তৃতীয় উইকেটে আরও একটি ১৪২ রানের মহাকাব্যিক জুটি গড়লেন লাবুশেন। সাদা পোশাকে লাবুশেন তুলে নেন অষ্টম সেঞ্চুরি। আর টেস্ট ক্রিকেটে ৩৭তম ফিফটি পেয়েছেন স্মিথ। এই দুই ব্যাটার অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছেন। লাবুশেন অপরাজিত আছেন ১৫৪ রান করে এবং স্মিথ ৫৯ রান করে আছেন অপরাজিত।

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩১ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে