
বিশ্বকাপের পর নির্বাচনের মাঠে তৎপর বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে কাল সিলেটে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। চোটের কারণে আগেই দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার।
নির্বাচনের কারণে আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডে ফিরতি সফরের সিরিজেও সাকিবকে পাওয়ার সম্ভাবনা নেই বললে চলে। আওয়ামী লীগ থেকে দ্বাদশ নির্বাচনের জন্য মাগুরা-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। নিয়মিত অধিনায়ক সাকিব না থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত।
একদিকে নির্বাচনের মাঠে লড়ছেন সাকিব, অন্যদিকে তাঁকে ছাড়াই খেলতে নামছে বাংলাদেশ দল। তবে এত কিছুর মধ্যেও ফোন করে দলের খোঁজ নিয়েছেন তিনি। জানিয়েছেন শুভ কামনা। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত জানিয়েছেন, অধিনায়ক সাকিবে তিনি নিজে এবং দলের প্রত্যেক খেলোয়াড় মিস করবেন।
নিয়মিত অধিনায়ক ভোটের মাঠে, খেলার মাঠে কতটুকু মিস করবেন, যেহেতু প্রথমবার অধিনায়কত্ব করছেন, তাঁর সঙ্গে একটু পরামর্শ করার ব্যাপার ছিল কি না? সাংবাদিকের এমন প্রশ্নে শান্তর জবাব, ‘হ্যাঁ, সাকিব ভাইকে তো অবশ্যই মিস করব। আমার মনে হয়, প্রত্যেকটা খেলোয়াড়ই মিস করবে। গতকাল রাতে ফোন করেছিলেন। তাঁর সঙ্গে কথা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন। সব খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়েছেন ভালো করার। বলেছেন, আমরা যে জিনিসটা পারি ওটাই যেন করি। এ রকমই কথা হয়েছে আরকি।’
বিশ্বকাপের আগে থেকে শুরু হওয়া কোচ চন্ডিকা হাথুরুসিংহের ব্যাটিং অর্ডারের পরীক্ষা-নিরীক্ষা এবার টেস্টেও থাকবে কি না? এর উত্তরে শান্ত বললেন, ‘আমার মনে হয় টেস্ট ক্রিকেটে এ রকম পরীক্ষা-নিরীক্ষা হয় না। ব্যাটিং অর্ডার বা কোন সময় কে বোলিং করবে এ ব্যাপারগুলো নিয়ে মনে হয় না খুব বেশি পরিবর্তন হয়। আশা করব, এই জিনিসগুলো একই রকম থাকবে। আমার মনে হয়, অধিনায়ক ও কোচরা এটা নিয়ে অবগত আছেন। মনে হয় না খুব পরিবর্তন হয় টেস্ট ক্রিকেট।’

ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২৯ মিনিট আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১০ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১৪ ঘণ্টা আগে