বাংলাদেশের হয়ে দুর্দান্ত এক বছর কাটানোর পুরস্কার পেলেন লিটন দাস। দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন বাংলাদেশ ওপেনার।
বাংলাদেশের হয়ে গেল বছর সব মিলিয়ে সর্বোচ্চ ৪২ ম্যাচ খেলেছেন লিটন। বেশি ম্যাচ খেলার প্রতিদানও দিয়েছেন তিনি। ৪০.৪২ গড়ে ১৯২১ রান করেছেন বাংলাদেশের ওপেনার। ১৩ ফিফটির বিপরীতে করেছেন ৩ সেঞ্চুরি। রানে তাঁর ধারে কাছে কেউ নেই। এমনকি হাজার রানও আর কোনো ব্যাটার করতে পারেনি। ২৮ ম্যাচে ৮৮৭ রানে দুইয়ে আছেন টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান।
আজ এমন নজরকাড়া পারফরম্যান্সের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার হাতে লিটন বলেছেন, ‘এ রকম একটা পুরস্কার পাওয়া ভাগ্যের এবং সম্মানের। আমরা দেশের জন্যই খেলি। এ রকম পুরস্কার আমাদের আরও ভালো খেলার জন্য অনুপ্রাণিত করে। দোয়া করবেন, পারের বার যেন আরও ভালো করতে পারি, সঙ্গে পুরস্কারের মঞ্চে আবার আসতে পারি।’
বর্ষসেরা ক্রীড়াবিদের সঙ্গে বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন লিটন। অন্যদিকে বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফুটবলে বর্ষসেরা পুরুষ ফুটবলার হয়েছেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। আর নারী বর্ষসেরা ফুটবলারের সঙ্গে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড পেয়েছেন সাবিনা খাতুন।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২২ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১২ ঘণ্টা আগে