
মাঠের লড়াইয়ে এবারের অ্যাশেজ তেমন একটা জমছে না। মেলবোর্নে গত বছরের ডিসেম্বরে দুই দিনে শেষ হওয়া বক্সিং ডে টেস্টে যা একটু লড়াই দেখা গিয়েছিল। তবে স্লেজিং, মদ্যপান, দ্রুত টেস্ট শেষ হওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্ষতিসহ বিভিন্ন কারণে অ্যাশেজ খবরের শিরোনাম হয়েছে অনেকবার।
অ্যাশেজে পরশু শুরু হওয়া পঞ্চম টেস্টের প্রথম দিনটায় কেবল খেলা হয়েছিল ৪৫ ওভার। আলোকস্বল্পতা-বৃষ্টির বাগড়ার কারণে স্বচ্ছন্দে খেলতে পারেনি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। গতকাল ঘটনাবহুল দ্বিতীয় দিনে মারনাস লাবুশেন-বেন স্টোকসের মধ্যে কথা কাটাকাটির ঘটনা অনেকের নজর কেড়েছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ২৯তম ওভারের ঘটনা। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে ইনিংসের শেষ দুই বলে পরপর দুটি বাউন্ডারি মারেন ট্রাভিস হেড। জোড়া বাউন্ডারি হজমের পর নন স্ট্রাইকপ্রান্তে দাঁড়িয়ে থাকা লাবুশেনের সঙ্গে তর্কে জড়ান স্টোকস। স্টাম্প মাইকে লাবুশেনের উদ্দেশে স্টোকসের অশ্রাব্য ভাষায় গালির কথা ধরা পড়েছে।
স্টোকসের সঙ্গে কী নিয়ে গতকাল দ্বিতীয় দিনে লাবুশেনের লেগেছে, সেটা অবশ্য জানা যায়নি। পাকিস্তানি আম্পায়ার আহসান রাজা যখন তাঁদের (স্টোকস-লাবুশেন) কাছে যাচ্ছিলেন, তখন লাবুশেনের কাঁধে হাত রাখেন স্টোকস। রাজার সঙ্গে মাঠের আম্পায়ারের দায়িত্বে আছেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। কথার লড়াইয়ের পর জয়টা শেষ পর্যন্ত স্টোকসেরই হয়েছে। ৩১তম ওভারের শেষ বলে লাবুশেনকে (৩০) ফেরান স্টোকস। গালিতে সহজ ক্যাচ ধরেন জ্যাকব বেথেল। এবারও লাবুশেনের দিকে স্টোকস তাকালেও দুই ক্রিকেটারের মধ্যে কথা কাটাকাটি হয়নি।
জো রুটের ৪১তম টেস্ট সেঞ্চুরি দিয়েই গতকাল সিডনি টেস্টের দ্বিতীয় দিন শুরু হয়েছিল। ২৪২ বলে ১৫ চারে করেন ১৬০ রান। টস জিতে আগে ব্যাটিং নেওয়া ইংল্যান্ড ৯৭.৩ ওভারে ৩৮৪ রানে গুটিয়ে গেছে। অস্ট্রেলিয়ার মাইকেল নেসার নেন ৪ উইকেট। জোড়া সেঞ্চুরিতে জবাব দিচ্ছে অস্ট্রেলিয়াও। ট্রাভিস হেডের (১৬৩) পর সেঞ্চুরি তুলে নিয়েছেন স্টিভ স্মিথ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ১১২ ওভারে ৭ উইকেটে ৪৫৯ রান করেছে। স্মিথ ১০৮ রানে অপরাজিত। বিউ ওয়েবস্টার ৮ রানে ব্যাটিং করছেন।

ওয়ানডে ক্যারিয়ারে টানা দ্বিতীয়বারের মতো সিরিজসেরার পুরস্কার জিতেছেন নাহিদ রানা। পাকিস্তান সিরিজে তানজিদ হাসান তামিমের সঙ্গে এই পুরস্কার ভাগাভাগি করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে একাই সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। প্রথমবার এককভাবে সিরিজসেরা হওয়ার দিনে এই পেসারের সঙ্গী হয়েছে চ
৩৯ মিনিট আগে
অনুমোদনহীন লিগে খেলার কারণে সম্প্রতি সামিত প্যাটেলকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিষেধাজ্ঞার কয়েক দিনের মধ্যেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। প্যাটেল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
তিন দশক ধরে শুধু দীর্ঘশ্বাস আর ব্যর্থতার গল্প লিখেছে উজবেকিস্তান। কখনো রেফারির ভুল সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ, কখনো টাইব্রেকারের স্নায়ুচাপে হার, আবার কখনো বিমান দুর্ঘটনায় এক প্রজন্মের ফুটবলারদের অকাল বিদায়—উজবেক ফুটবলের পরতে পরতে মিশে ছিল শুধু ট্র্যাজেডি। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে সেসব
২ ঘণ্টা আগে
আম্পায়ারের সঙ্গে ক্রিকেটারদের মনোমালিন্য নতুন কোনো ঘটনা নয়। প্রায়ই ক্রিকেটাররা তৎক্ষণাৎ হতাশা প্রকাশ করেন। কখনোবা আম্পায়ারদের দিকে তোলেন অভিযোগের আঙুল। একই কারণে এবার সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ককে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৩ ঘণ্টা আগে