‘সন্ধান দিন’ শিরোনামে লেগ স্পিনার চেয়ে চন্ডিকা হাথুরুসিংহে যদি পত্রিকায় বিজ্ঞাপন দেন, অবাক হওয়ার কিছু থাকবে না! তিনি নিজেও একাধিকবার বলেছেন, ‘আমি একজন ভালো মানের লেগ স্পিনার খুঁজছি।’ কদিন আগে বিসিবির অন্য কোচদের সঙ্গে বসে তিনি একই চাহিদার কথা জানিয়েছেন। দলে লেগ স্পিনার না থাকলেও নানা জায়গা থেকে লেগ স্পিনার নিয়ে এসে বাংলাদেশ দলের ব্যাটারদের প্রস্তুত করছেন হাথুরু।
বিশ্বকাপ ও এশিয়া কাপে বাংলাদেশ ছাড়া সব দলেই আছেন লেগ স্পিনার কিংবা চায়নাম্যান বোলার। এশিয়া কাপে বাংলাদেশের ‘বি’ গ্রুপে আছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। প্রথম রাউন্ডের দুই ম্যাচেই ওয়ানিন্দু হাসারাঙ্গা ও রশিদ খানের মতো বিশ্বমানের লেগ স্পিন মোকাবিলা করতে হবে লিটন দাস-তাওহীদ হৃদয়দের। তাঁদের মোকাবিলায় আগাম প্রস্তুতি স্বরূপ দেশের বিভিন্ন জেলা ও একাডেমি থেকে পাঁচজন লেগ স্পিনারকে ক্যাম্পে বোলিং করার জন্য নিয়ে আসে টিম ম্যানেজমেন্ট। অনুশীলন ক্যাম্পের শুরু থেকেই নেট বোলার হিসেবে আছেন ভারতীয় লেগ স্পিনার কারাপ্পাক জিয়াস। যিনি জোরের সঙ্গে দুর্দান্ত গুগলি করতে পারেন।
পাওয়ার প্লেতে লেগ স্পিনার মোকাবিলা, জোরে বোলিং, গুগলি, চায়নাম্যান ও নতুন বলে লেগ স্পিন খেলিয়ে মোহাম্মদ নাঈম-তানজিদ হাসান তামিমদের প্রস্তুত করছেন হাথুরু। রংপুর থেকে আসা অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার শাইখ ইমতিয়াজ নেটে নিজের বোলিং অভিজ্ঞতা নিয়ে বলছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে অনেক ধরনের বোলারকে মোকাবিলা করতে হয়। বাংলাদেশ দলের কোচও সেটি মোকাবিলার করার জন্য আমাদের নিয়ে এসেছেন। আমাকে নিয়ে এসেছেন গুগলি বেশি করতে, লেগ স্পিন তো আছেই। কাউকে নিয়ে এসেছেন জোর গতিতে বল করতে। কাউকে চায়নাম্যান করাতে। কেউ আবার জোরে বোলিং করবে এবং নতুন বলে বোলিং করবে। এরকম ভিন্ন পরিকল্পনা থাকে কোচের। সেগুলো নিয়েই কাজ করছেন।’
কক্সবাজারের একটি একাডেমি থেকে নিয়ে আসা হয়েছে লেগ স্পিনার নোমান ইবনে জামালকে। দেশের ক্রিকেটের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বড় ছেলে বাঁহাতি রিস্ট স্পিনার নুহায়েল সানদীদ বোলিং করছেন নাঈম শেখদের বিপক্ষে। বিশ্বকাপ ও এশিয়া কাপে কুলদীপ যাদবের মতো চায়নাম্যান বোলারকে মোকাবিলার প্রাথমিক প্রস্তুতিও বলা চলে এটি।
২১ বছরের মেহেদী হাসান সোহাগকেও নেটে বল করতে দেখা গেছে নিয়মিত। এই লেগ স্পিনার বলেন, ‘নতুন বল এবং পাওয়ার প্লেতে বোলিং করেছি। ভিন্ন ভিন্ন পরিস্থিতে বোলিং করেছি আমরা। ব্যাটাররা যেন নিজেদের প্রস্তুত করতে পারেন।’

কোচ হিসেবে হান্নান সরকারের অর্জন কোনো অংশে কম নয়। এ বছরের জানুয়ারিতে তাঁর দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। ডিপিএলেও আবাহনীকে জিতিয়েছেন শিরোপা। এবার তিনিই কি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘ডি থ্রি ট্রফি’র সহকারী কোচ!
২২ মিনিট আগে
সিঙ্গাপুরের বিপক্ষে গতকাল শেষ বাঁশি বাজার পর হামজা চৌধুরীর হতাশ হয়ে শুয়ে পড়াটাই বাংলাদেশ দলের প্রতীকী ছবি। মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান গেমসে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সব হতাশা ঝেড়ে তাঁর লক্ষ্য এখন নভেম্বের সাফ।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির সঙ্গে কখনো কারও লাগেনি, ব্যাপারটা তা নয়। এইতো গত বিশ্বকাপে এক রেফারির সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন মেসি। এবার ক্লাব ফুটবলে এক খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া লেগেছে আর্জেন্টিনার তারকা ফুটবলারের। সামাজিক মাধ্যমে সেটা ছড়িয়েও দিয়েছেন মেসির বিপক্ষ দলের ফুটবলার।
২ ঘণ্টা আগে
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে আজম খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মঈন খানের ছেলে আজমের ২৮ বছর বয়সে মৃত্যুর খবরে অনেকেই ভেঙে পড়েন। তবে আজম রীতিমতো তাজ্জব হয়েছেন এই ভেবে যে জীবিত অবস্থায় তাঁর মৃত্যুর খবর কীভাবে ছড়াল। উল্টো এটা নিয়ে ব্যঙ্গ করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে